বিনোদন

কবরীর বিদায় শোকস্তব্ধ তারকা অঙ্গন

  • 7:43 am - April 17, 2021

নতুন সময় ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় শুক্রবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী।

কবরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্রের নবীন-প্রবীণ শিল্পীরা শোকস্তব্ধ হয়ে পড়েন।

তার এভাবে চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছেন না। অনেকে বরেণ্য এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে শোক প্রকাশ করেছেন।
তার স্মৃতি মনে করে অনেকে আবেগি হয়ে পড়েছেন।

চিত্রনায়ক শাকিব খান ফেসবুকে কবরীকে স্মরণ করে লেখেন, ‘কিংবদন্তি এই মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি।

যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন।
কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ’

কণ্ঠশিল্পী কনক চাঁপা লেখেন, ‘আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! আবারও বলি আমরা অবশ্যই জানি আমরা একান্তই তোমার আল্লাহ এবং তোমার দিকেই প্রত্যাবর্তনকারী। তারপরও আমরা মানুষ। আপনজনকে ভালোবাসা আমাদের স্বভাবজাত স্বভাব। প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। ’

শোক প্রকাশ করে অভিনেত্রী মাহিয়া মাহি লেখেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় অভিনেত্রী ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী আপা। ’

অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘কবরী আপা নেই! আমাদের স্বপ্নের নায়িকা, কোন অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল মনে নেই। শেষ যে বার দেখা হয়েছিল তাঁর সাথে, আবদার করেছিলাম একটা ছবি তোলার…খুব স্পষ্ট মনে আছে, বলেছিলেন ‘‘চঞ্চল, আমি তোমার ‘মনপুরা’র ভক্ত’’ ভালো থাকবেন কবরী আপা। কয়েক দিন ধরেই আপনার সাথে তোলা ছবিগুলো খুঁজছিলাম। এখন পেলাম, যখন আপনি অনেক দুরে…। ’

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম লেখেন, ‘ওপারে আপনি ভালো থাকুন, বিদায় কিংবদন্তি। ’

চিত্রনায়ক সাইমন সাদিক লেখেন, ‘কবরী ম্যাডাম আর নেই। ১৭.৪.২০২১ তারিখ ১২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিঊ। মহান আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন। ’

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ লেখেন, ‘বরেণ্য অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী আর নেই। তার আত্মার শান্তি কামনা করছি। ’

‘মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেনো? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেনো? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনোর কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি’, শোক প্রকাশ করে লেখেন চিত্রনায়িকা শবনম বুবলী।

অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন, ‘সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবরী আপা! কোথায় যেন একটা আশা ছিল, সবাইকে অবাক করে, আপনি সেই চিরচেনা মিষ্টি হাসি দিয়ে ফিরে আসবেন। শ্রদ্ধা, ভালোবাসা। ওপারে শান্তিতে ঘুমান। ’

শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au