বিনোদন

রঙ বদলালেও মন বদলেনি নুসরাত-যশের

  • 4:20 pm - March 26, 2021

নতুন সময় ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। আর বিরোধী শিবির বিজেপির হয়ে লড়ছেন তার ‘বিশেষ বন্ধু’ অভিনেতা যশ দাশগুপ্ত। তবে দুদলের মধ্যে যতই রেষারেষি থাকুক না কেন, তারা কিন্তু একে অপরের ভালো বন্ধুই আছেন।

শুধু তাই নয়, তাদের ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে এখনো টলিপাড়ায় তীব্র গুঞ্জন চলে। সম্প্রতি নুসরাত ও যশের নির্বাচনী প্রচারণার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যশ-নুসরাতের ফ্যান পেইজ থেকে শেয়ার হচ্ছে একের পর এক ছবি ও ভিডিও। সঙ্গে মানানসই ক্যাপশন দোলা দিচ্ছে অনুরাগীদের।

বিভিন্ন ছবিতে তারা আশ্বস্ত করছেন প্রবীণ নাগরিকদের। আগের প্রজন্মের থেকে ভোটযুদ্ধে জেতার আশীর্বাদ নিচ্ছে এ প্রজন্ম। দুই তারকাই আদর, ভালোবাসা থেকে বঞ্চিত হননি। ছবি দেখে আহ্লাদে আটখানা অনুরাগীর দল।  নুসরাত জাহান যখন তৃণমূলের সংসদ সদস্য, তার বন্ধু যশ যোগ দিলেন বিরোধী শিবির বিজেপিতে।

এরপর থেকেই রাতের ঘুম উবে গিয়েছিল তাদের। রাজনৈতিক মতবিরোধ কি ছায়া ফেলবে তাদের বিশেষ বন্ধুত্বে? দুশ্চিন্তায় কাঁটা হয়ে ছিলেন তারা। আপাতত দুই পক্ষের মুখেই চওড়া হাসি। রঙ বদলালেও এখনো মন বদলাননি দুই তারকা। দুই বছর আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান।

কিন্তু বিয়ের এক বছর পর আচমকাই ছন্দপতন ঘটে রূপকথার প্রেমকাহিনিতে। নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টলিগঞ্জের ওপেন সিক্রেট। সঙ্গে যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতাও নজর কাড়ছে সবার। এরইমধ্যে দু’জনকে দুই বিরোধী শিবিরে ভোটের প্রচারে দেখতে অনুরাগীদের আগ্রহ সবসময়ই চড়া হয়ে থাকছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au