বিনোদন

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে দেশে ফিরবেন অধরা

  • 8:09 am - March 24, 2021

নতুন সময় ডেস্ক : সংক্রমণের ঊর্ধ্বগতি এবং নতুন বা পরিবর্তিত রূপের করোনাভাইরাসের আবির্ভাবে মানুষের উদ্বেগ বেড়েছে। তবে ভ্যাকসিন আবিষ্কার হওয়ায় আশায় বুক বাঁধছে মানুষ। এরই মধ্যে বিশ্বের নানা দেশে শুরু হয়েছে টিকা প্রদান কর্মসূচি। দেশে দেশে টিকা গ্রহণ করছেন সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় পিছিয়ে নেই শোবিজ তারকারাও। এবার টিকা নিলেন ঢাকাই ছবির গ্লামারাস চিত্রনায়িকা অধরা খান। তিনি নিয়েছেন ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। এই চিত্রনায়িকা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দা (বসবাসের অনুমতি প্রাপ্ত) যার ফলে প্রায়ই তিনি দেশটির দুবাই শহরে যাতায়াত করেন।

সেখানেই গত রবিবার টিকার বুথে ফাইজার বায়োএনটেক টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। টিকার প্রথম ডোজ নিয়ে বর্তমানে ভালো আছেন জানিয়ে বাংলাদেশ প্রতিদিনকে অধরা বলেন, ‘এখানে সব ধরনের টিকা নেওয়ার সুযোগ রয়েছে। আমি ফাইজারের টিকা নিয়েছি। টিকা বা ইনজেকশন গ্রহণের ভীতি আমার কখনোই ছিল না। তবে টিকা গ্রহণের পর প্রচণ্ড ব্যথা হয়েছিল।

পরে ব্যথা থেকে সেরে উঠে এখন স্বাভাবিক অবস্থা অনুভব হচ্ছে শরীরে।’ এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি ফাইজারের দ্বিতীয় ডোজ গ্রহণ করবো ১১ এপ্রিল। এরপর ৬-৭ দিন একটু বিশ্রামে থেকে পরে দেশে ফিরবো।’ উল্লেখ্য, এর আগে দেশে করোনার টিকা নিয়েছেন ববিতা, আনোয়ারা, সুবর্ণা মুস্তাফা, জেমস, আসিফ আকবর ও তাহসানসহ শোবিজের নানা অঙ্গনের তারকারা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au