জাতীয়

শিমুলিয়া ঘাটে কর্মস্থলমুখী মানুষের ঢল

  • 8:47 am - May 30, 2020
শিমুলিয়া ঘাটে কর্মস্থলমুখী মানুষের ঢল

মুন্সিগঞ্জ: ৩১ মে থেকে অফিস খোলার ঘোষণায় শিমুলিয়া ঘাটে কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে। ব্যক্তিগত যানবাহন আর যাত্রী পারাপারে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। শনিবার (৩০ মে) সকাল থেকে শিমুলিয়ায় কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায় ফেরিই এখন পদ্মা পারি দেয়ার একমাত্র নৌযান। তাই গাদাগাদি করে হাজার হাজার মানুষ ফেরিতে করেই পদ্মা পারি দিচ্ছে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে চরম দুভোর্গের মধ্যে অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে ছুটছে মানুষ।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ১৫টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। ফেরিগুলো একের পর এক যাত্রী ও যানবাহন পার করছে।

এদিকে সকাল থেকে পদ্মা কিছুটা উত্তাল রয়েছে। প্রচুর বাতাস হচ্ছে। এর মধ্যেই কাঁঠালবাড়ী থেকে ফেরিগুলোতে হাজার হাজার মানুষ নিয়ে শিমুলিয়ায় আসছে। সেখানে থেকে এসব মানুষ নানাভাবে ছুটছে ঢাকার উদ্দেশ্যে। এখনও গণপরিবহন চালু না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যানবাহন না পেয়ে মাথায় ব্যাগসহ ছোট ছেলে-মেয়ে কোলে নিয়ে হেঁটে রওয়ানা দিয়েছে কেউ কেউ।

এছাড়াও গাদাগাদি করে চার থেকে পাঁচ গুণ বেশি ভাড়ায় সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, পিকআপ, ট্রাক, ছোটগাড়ি কিংবা মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যে রওয়ানা দিচ্ছে যাত্রীরা।

বিআইডব্লিউটিসির ম্যানেজার সাফায়েত হোসেন জানান, ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। আমরা চেষ্টা করছি কিন্তু যাত্রীরা সামাজিক দূরত্ব মানছেন না। কার আগে কে ফেরিতে উঠবে এই প্রতিযোগিতায় ব্যস্ত যাত্রীরা।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, স্পিডবোড কিংবা ট্রলার পদ্মায় চলছে না। আমরা সতর্ক পাহারায় আছি। সার্বক্ষণিক নদীতে অভিযান চলছে। শনিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীর ঢল নেমেছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au