খেলাধুলা

বিশ্বকাপের প্রাইজমানি পাচ্ছেন মাশরাফিরা

  • 8:10 am - May 30, 2020
বিশ্বকাপের প্রাইজমানি পাচ্ছেন মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার: ২০১৯ বিশ্বকাপে ছিল লোভনীয় প্রাইজমানি। ১০ মিলিয়ন ডলারের প্রাইজমানির এই আসরে সেমিফাইনালে উঠতে পারলে বিসিবির কোষাগার যেতো ভরে। পেতো বিসিবি ৮ লাখ মার্কিন ডলার।

ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়ায় এবং ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় লিগ রাউন্ডের বাধা টপকে যেতে পারেনি বাংলাদেশ দল।

তারপরও বাংলাদেশ দল ২০১৯ বিশ্বকাপ থেকে আয় করেছে ২ লাখ ২০ হাজার ডলার। যার মধ্যে ১ লাখ ডলার অংশগ্রহনের সুবাদে। তিন ম্যাচ জয় থেকে বাংলাদেশ দল প্রাইজমানি খাতে পেয়েছে ১ লাখ ২০ হাজার টাকা ( বাংলাদেশী মুদ্রায় ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ৪৯২ টাকা)।

বিশ্বকাপের প্রাইজমানি এর আগেও পেয়েছে বাংলাদেশ দল। আনুষ্ঠানিকতার মাধ্যমে দেয়া হয়েছে তা ক্রিকেটারদের হাতে। এবারো পাচ্ছে। তবে এই সিদ্ধান্তের জন্য লেগেছে ১১টি মাস।

গত বছরের ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় বাংলাদেশের। ২০১৯ বিশ্বকাপে তিনটি ম্যাচে জয় পায় টাইগাররা। ম্যাচ জেতার জন্য বরাদ্দকৃত অর্থ বিসিবি’র একাউন্টে জমা পড়েছে ইতোমধ্যে। কিন্তু এই টাকার ভাগ খেলোয়াড়রা পাবেন কি না, তা নির্ধারনে সময় লেগেছে বিসিবির। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা (ফেডারেশন ফর ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) সর্বশেষ চুক্তির আলোকে এই প্রাইজমানি পাওয়ার কথা ক্রিকেটারদের। ১৪ দিনের মধ্যে খেলোয়াড়দের প্রাইজমানির টাকা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও বিসিবি এতোদিন সেই উদ্যোগ নেয়নি।

কোয়াবের মধ্যস্থতায় ক্রিকেটারদের মধ্যে এই প্রাইজমানি বন্টনে সম্মত হয়েছে বিসিবি। অংকটা অনেক বড়। বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা পাচ্ছেন প্রায় ২ কোটি টাকা।

ঈদ উল ফিতরের আগে বিসিবিকে বিষয়টা বুঝিয়ে রাজি করিয়েছেন কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয়। এ তথ্যই দিয়েছেন তিনি-ঈদের আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছিল। শুরুতে দ্বিধা ছিল প্রাইজমানির টাকাটা খেলোয়াড়দের আসলে প্রাপ্য কি না। বোর্ডের সঙ্গে আলোচনায় সেই দ্বিধা কেটে গেছে। এখন তারা প্রাইজমানির অর্থও পাচ্ছেন।এখন যত তাড়াতাড়ি বিসিবি অফিস খুলবে, খেলোয়াড়দের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au