রাজনীতি

লকডাউন খুলে দিয়ে জনগণকে মৃত্যুকুপের দিকে, ঠেলে দিয়েছে সরকার: রিজভী

  • 7:57 am - May 30, 2020
‘দুর্নীতি ও লুটপাটই হচ্ছে ওবায়দুল কাদেরের কাছে পূর্ণিমার আলো’

ঢাকা: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “লকডাউন খুলে দিয়ে জনগণকে মৃত্যুকুপের দিকে, ভয়ংকর মৃত্যুগুহার দিকে ঠেলে দিয়েছে সরকার।

তিনি বলেন, এখন পর্যন্ত যতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার শতকরা ৩০ ভাগ রোগীর চিকিৎসা দিতে পারছে না সরকার। হাসপাতালে শয্যা নেই, চিকিৎসা নেই, অক্সিজেন সিলিন্ডার নেই, ভেন্টিলেটর নেই। চিকিৎসা না পেয়ে দেশ-বিদেশের মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে। তাহলে সরকার যে এতো উন্নয়নের কথা বলছে, তারা কি করেছে ? শুধু ক্যাসিনো তৈরী করেছে সরকারী দলের লোকেরা।

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার ( ৩০ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাফরুলের স্বাধীনতা চত্ত্বর এলাকায় গরীবদের মাঝে খাদ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে কোন রাজনীতি করতেন না, তিনি সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। সেসময় যে দায়িত্বটি এদেশের রাজনৈতিক নেতৃত্বের পালন করার কথা ছিল তা তারা পালন করেনি। জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর একটি ভিন্ন ধরণের অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সিপাহী-জনতা তাঁকে ক্ষমতায় আসীন করেন। আমরা তারপরে দেখেছি-তিনি ক্ষমতায় এসেই বহুদলীয় গণতন্ত্র দিলেন।
রিজভী বলেন, যারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসেছিলেন তারা গণতন্ত্রকে হত্যা করেছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিলেন। খবরের কাগজ বন্ধ হয়ে গিয়েছিল, হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গিয়েছিল। জিয়াউর রহমান সব সংবাদপত্র খুলে দিয়েছিলেন। দেশে যখনই সংকট এসেছিলো তখনই এই মহান নেতা গোটা জাতির পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ এই মহান মানুষটিকে নিয়ে এতো বিষোদগার করেছে, এতো কটুকথা বলেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যে ব্যক্তিটি নিজের জীবন ও পরিবার কোথায় আছে তা তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তাঁর বিরুদ্ধে বিষোদগার।

রিজভী বলেন, স্বাধীনতার ঘোষকের বাড়ি ভেঙে দিয়ে তাঁর সহধর্মীনিকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। তাহলে এরা বলে মুক্তিযুদ্ধের চেতনার সরকার, আসলে এরা হচ্ছে ক্যাসিনোর চেতনার সরকার, টাকা লুটপাটের সরকার, চাল-গম আত্মসাতের সরকার। গত নির্বাচনে কেউ নির্বাচনে গেল না, নির্বাচনে এরা জিতে গেলেন। চতুষ্পদ জন্তু ভোটকেন্দ্রে হাঁটাহাঁটি করেছে। তারপরের দিন নির্বাচন কমিশন ঘোষণা দিলো যে, তারা জিতে গেছে। এই যে বেহায়াপণা, এই যে নির্লজ্জতা, এটাই তারা করছে।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, যার কারণে আজকে কি অবস্থা, এই যে করোনা ভাইরাসের প্রকোপ, মানুষ রাস্তায় মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না। আবার আগামীকাল থেকে অফিস খুলে দেয়া হচ্ছে। সরকারের লোকেরা এতো বড় বড় কথা বলে, দুই মাস গরীব মানুষদের খাওয়াতে পারলো না, এদেশের নিম্ন অসহায় মানুষদের খাওয়াতে পারলো না, শ্রমজীবী রিকশাওয়ালা এদের খাওয়ানোর সামর্থ্য আপনাদের নেই। তাহলে আপনারা ক্ষমতা ধরে রেখেছেন কেন ? ক্ষমতা ধরে রেখেছেন মানুষকে কষ্ট দেয়ার জন্য, আরও বেশী অত্যাচার, আরও বেশী নির্যাতন, আরও বেশী মৃত্যুর দিকে ঠেলে দেয়ার জন্য। সবাই এখন আতঙ্কের মধ্যে বসবাস করছে।

ঢাকা মহানগর কাফরুল থানা বিএনপি আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ, শ্রমিক দল নেতা মতিনসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au