রাজনীতি

লকডাউন শিথিলের শর্ত কঠোরভাবে পালনের আহ্বান কাদেরের

  • 2:18 pm - May 28, 2020
লকডাউন শিথিলের শর্ত কঠোরভাবে পালনের আহ্বান কাদেরের

ঢাকা: লকডাউন শিথিলের শর্তাবলী কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনীতির চাকা সচল রাখা, সামজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার ইতিমধ্যে সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তবে এখানেই অবশ্য পালনীয় কিছু শর্ত থাকছে। যেমন- স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি কিছু নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে। আমি দেশবাসীকে বিশেষ করে সরকারি-বেসরকারি খাতসহ সকলকে শর্তাবলী কঠোরভাবে প্রতি পালনের অনুরোধ জানাচ্ছি।’

বৃহস্পতিবার ( ২৮ মে) এক ভিডিও বার্তায় তিনি এসব আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘জনস্বার্থে দেয়া সরকারের এ ছাড় ফ্রি স্টাইলে অপপ্রয়োগ করলে হিতে বিপরীত হওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়। এখন আমাদের উচিত ধর্ম-বর্ণ, পেশা ভেদে অদৃশ্য শত্রু মোকাবেলা করা। করোনা আমাদের কারো বন্ধু নয়।। কাজেই এই সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল হবে আত্মঘাতি।’

তিনি বলেন, ‘করোনায় যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যে সংক্রকম ও মৃতের সংখ্যা উদ্বেগ জনক পর্যায়ে। এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন শিথিল করেছে। কোথাও কোথাও স্বাভাবিক জীবন যাত্রা শুরু করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ক্ষতিগ্রস্থ ১০ টি দেশের তালিকা থেকেও অর্থনীতির স্বার্থে লকডাউন শিথিল করেছে।’

গণপরিবহন চলাচলের বিষয়টি স্পষ্ট করে সড়কমন্ত্রী বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। আমি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো বিআরটিএসহ বসে আলাপ-আলোচনা করে একটি পরিকল্পনা গ্রহণের অনুরোধ করছি। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক, শ্রমিক সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে।স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে মনে রাখতে হবে, এ ছাড় যেন সঙ্কটকে আরও ঘনীভূত না করে। মালিক-শ্রমিক যাত্রীসাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

তিনি বলেন, ‘আগামীকাল পরিবহন মালিক শ্রমিক সংগঠন সমূহকে নিয়ে মিটিং করে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে, আমি বিআরটিএকে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে। করোনা পাশাপাশি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দেখতে না হয় সেজন্য আমি সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে জীবন-জীবিকার মাঝেসাজে সাযুজ্য বিধানের যে প্রয়াস চলছে তার থেকে বাংলাদেশে বিচ্ছিন্ন থাকতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছে। তার সাহসী ও মানবিক নেতৃত্বে আমরা ইতিপূর্বে সংকট থেকে উত্তরণ লাভ করেছি। এই সংকট থেকেও উত্তরণ লাভ করবো। ইনশাআল্লাহ।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au