জাতীয়

ব্রেন স্ট্রোকের চিকিৎসার মধ্যে করোনার থাবা, হেরে গেলেন এসআই রাসেল

  • 1:29 pm - May 28, 2020
ব্রেন স্ট্রোকের চিকিৎসার মধ্যে করোনার থাবা, হেরে গেলেন এসআই রাসেল

ঢাকা: করোনাভাইরাস ও ব্রেন স্ট্রোকে পুলিশের ঢাকা মহানগর বিশেষ শাখার (সিটি-এসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বিশ্বাসের (৩৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) ডা. এমদাদুল হক জানান, ব্রেন স্ট্রোক করায় তাকে প্রথমে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হন তিনি। এরপর সেখান থেকে ৩-৪ দিন আগে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল বিশ্বাস।

সিটি-এসবির মতিঝিল জোনের ওসি আমির হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, রাসেল বিশ্বাস মেধাবী শিক্ষার্থী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার দেশের বাড়ি বাগেরহাট জেলায়।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ২০১৩ সালে ৩৪তম আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিশেষ পুলিশ শাখা (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে বাবা, মা, ভাই, বোনসহ প্রিয় স্ত্রী এবং একমাত্র শিশু ছেলেকে রেখে গেছেন তিনি।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া সোহেল রানা বলেন, সিটি-এসবির এসআই রাসেল বিশ্বাস বাংলাদেশ পুলিশের ১৫তম গর্বিত সদস্য হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য আত্মত্যাগ করেছেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গর্বিত, একই সঙ্গে গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ পুলিশ গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au