বিনোদন

আবারও প্রেমে পড়লেন শ্রাবন্তী

  • 9:05 am - March 04, 2021

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের বাইরেও তাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বিশেষ করে প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার ও বিচ্ছেদ নিয়ে বহুবার তিনি শিরোনামে উঠে এসেছেন। এবার আবারও নতুন গুঞ্জন শুরু হয়েছে টালিউডের এই সুন্দরী নায়িকাকে নিয়ে। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন- ‘যদি বলি তোমায় ভালবাসি?’ আর এতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আবারও প্রেমে পড়লেন নায়িকা? এই প্রশ্ন এখন টালিগঞ্জের সর্বত্র।

কারও মনে প্রশ্ন উঠেছে- শ্রাবন্তী কি তবে নতুন কারও প্রেমে পড়ছেন? আবার কারও মনে জেগেছে অন্য প্রশ্ন- ‘নায়িকা কি তার পুরনো প্রেমকেই জীবনে ফেরত পেতে চাইছেন?’ এই গুঞ্জন তৈরি হয়েছে তার লেখা একাধিক বার্তায়। যেখানে অভিনেত্রী একদিকে লিখেছেন, ‘যদি বলি তোমায় মিস করছি?’  একই ছবিতে আবার লিখেছেন, ‘যদি বলি তোমাকেই আমার প্রয়োজন?’ আরেকটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘যখন প্রেমে পড়েছিলাম খুব ছোট ছিলাম। জানতামই না ভালবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।’

এতো সব রোমান্স কি জীবনের নতুন বসন্তের আবাস, নাকি কোন নতুন সিনেমার প্রচারণা। এমন জাবাবও দিচ্ছেন কেউ কেউ। যা হোক, নায়িকা পরিস্কার করে না বলা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। উল্লেখ্য, টালিউডে অভিনয় জীবন শুরু করার কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু ২০১৬ সালে ১৩ বছরের সম্পর্ক বিচ্ছেদে রূপ নেয়। তারপর থেকে ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে।

এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সে বিয়েও ছ’মাসের বেশি টেকেনি। এরপর নায়িকা ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন রোশন সিংয়ের সঙ্গে। কিন্তু গত বছরের নভেম্বর থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলোও করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au