বিনোদন

শ্রেষ্ঠ নায়ক শাকিব নায়িকা বুবলী

  • 4:12 pm - February 27, 2021

নতুন সময় ডেস্ক : শ্রেষ্ঠ নায়কের পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান এবং শ্রেষ্ঠ চিত্রনায়িকার পুরস্কার পেয়েছেন শবনম বুবলী। ‘বসগিরি’ সিনেমার জন্য তারা দুইজন এই পুরস্কার পেলেন। তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি) বুবলীর হাতে পুরস্কার দুটি তুলে দেন। পুরস্কার পেলেও তার নিতে আসেননি কিং খান। অনুষ্ঠানে না আসার পেছনে ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়েছেন শাকিব।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই প্রাঙ্গণে দুটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ মোট ২৩টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০।

টিভি নাটকে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন আশরাফুজ্জামান (হ্যামলেটের ফিরে আসা), পরিচালক সঞ্জয় সমদ্দার (শিফট), শ্রেষ্ঠ অভিনেতা রওনক হাসান (হ্যামলেটের ফিরে আসা), অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা (গালর্স মাকেট)।

শ্রেষ্ঠ নায়কের পুরস্কার নিতে আসেননি শাকিব, শ্রেষ্ঠ নায়িকা বুবলী

শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ওয়েব সিরিজ (তাকদীর), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক সৈয়দ আহমেদ শাওকী (তাকদীর), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা চঞ্চল চৌধুরী (তাকদীর), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেত্রী তাসনুভা তিশা (আগস্ট’-১৪),

শ্রেষ্ঠ মিউজিক ভিডিও (আমারে দিয়া দিলাম তোমারে), বেস্ট রাইজিং স্টার (নারী) : নীল হুরে জাহান, বেষ্ট রাইজিং স্টার (পুরুষ): শফিকুল ইসলাম। শ্রেষ্ঠ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর: আইমান সাদিক, শ্রেষ্ঠ ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর: তৌহিদ আফ্রিদি, শ্রেষ্ঠ স্টার্টআপ : ধামাকা শপিং, শ্রেষ্ঠ ই-কার্মস: প্রিয়শপ.কম, শ্রেষ্ঠ ই-কর্মাস: ইভ্যালী এবং শ্রেষ্ঠ বি টু বি: সিন্দাবাদ.কম।

শ্রেষ্ঠ নায়কের পুরস্কার নিতে আসেননি শাকিব, শ্রেষ্ঠ নায়িকা বুবলী

বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হলো ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। প্রথমবার অনুষ্ঠিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং শ্রেষ্ঠ ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও অ্যাওয়ার্ডের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু। অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ততার কথা তুলে ধরেন সেইফকিপারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল ইবনে সাত্তার। ড. আতিউর রহমান এবং এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন জুনায়েদ আহমেদ পলক এমপি, শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু এবং সোহেল ইবনে সাত্তার।

শ্রেষ্ঠ নায়কের পুরস্কার নিতে আসেননি শাকিব, শ্রেষ্ঠ নায়িকা বুবলী

২০২০ সালে ডিজিটালি মুক্তি পাওয়া (ওটিটি, ইউটিউব) চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর উপর ভিত্তি করে সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করে চ্যানেল আই কর্তৃপক্ষ। যেখানে জুরি বোর্ডের রায়ে নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র, নাটক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au