জাতীয়

দূর আকাশের তারা হয়ে রইবেন এটিএম শামসুজ্জামান

  • 8:02 am - February 20, 2021
দূর আকাশের তারা হয়ে রইবেন এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক: দূর আকাশের তারা হয়ে গেলেন বাংলা চলচ্চিত্র, টিভি নাটকের প্রবীণ অভিনেতা ও চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান। তার চলে যাওয়ায় দেশের তারকা অঙ্গনে শোকের ছায়া নেমেছে। গুণী এ অভিনেতার চিরবিদায়ে সারা দেশে চলচ্চিত্রপ্রেমী ও তার অগণিত ভক্ত-দর্শক-শুভাকাঙ্ক্ষিদের মনে শোকের কালো মেঘ ভিড় করেছে। কিন্তু মৃত্যুকে চিরন্তন সত্য জেনে একদিন তো সবাইকেই যেতে হয়। তবে কিছু মৃত্যু, কিছু চলে যাওয়া দাগ কেটে যায় মানুষের মনে। তেমনই একজন অমর অভিনেতা এটিএম শামসুজ্জামান।

১৯৬০ এর দশক থেকে চার শতাধিক চলচ্চিত্রের বহু খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া এ অভিনেতা শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে যার নামটি যুগ যুগ উচ্চারিত হচ্ছে তিনি এটিএম শামসুজ্জামান। অভিনেতা পরিচয়ের বাইরে একাধারে একজন পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার হিসেবেও তিনি ছিলেন সমানভাবে সফল। মঞ্চের অভিনয় দিয়ে যাত্রা শুরুর পর কমেডি অভিনেতা হিসেবে চলচ্চিত্রে পা রেখেছিলেন। এরপর খল চরিত্রে তার দুর্দান্ত অভিনয় এখনও জীবন্ত হয়ে আছে।

এ টি এম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড়বাড়ি আর ঢাকায় থাকতেন পুরান ঢাকার দেবেন্দ্র নাথ দাস লেনে। পড়াশোনা করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহী লোকনাথ হাইস্কুলে। তার বাবা নূরুজ্জামান ছিলেন নামকরা উকিল ও শেরে বাংলা এ কে ফজলুল হকের রাজনৈতিক সহযোদ্ধা। মা নুরুন্নেসা বেগম। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে এ টি এম শামসুজ্জামান ছিলেন সবার বড়।

চলচ্চিত্রে হাস্যরসের ছলে কূটচালের জন্য তার জুড়ি মেলা ভার। একটা সময় তাকে ঘিরেই চিত্রনাট্য লেখা হতো। খল চরিত্রে তিনিই ছিলেন নির্মাতাদের সেরা ভরসা। এরপর ক্রমে কৌতুলপ্রধান চরিত্রে ঝুঁকে পড়েন। বেশিরভাগ ক্ষেত্রেই হাসির সংলাপে দেখা যেতো তাকে। এখানেও তার চরিত্রগুলো অমর হয়ে আছে।

রুপালি পর্দার বাইরে টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও সমানভাবে ছাপ রেখে গেছেন এ টি এম শামসুজ্জামান। চলচ্চিত্র ‘টক ঝাল মিষ্টি’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘জামাই শ্বশুর’, ‘মোল্লাবাড়ির বউ’, নাটক ‘পত্র মিতালী’সহ অনেক জনপ্রিয় চরিত্রের নন্দিত অভিনেতা তিনি।

কৌতুক অভিনেতা হিসেবে ‘জলছবি’, ‘যাদুর বাঁশি’, ‘রামের সুমতি’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’ ও ‘মন বসে না পড়ার টেলিবে’ তার অভিনীতি উল্লেখযোগ্য চলচ্চিত্র। খল চরিত্রে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ‘অশিক্ষিত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘পদ্মা মেঘনা যমুনা’ ও ‘স্বপ্নের নায়ক’ অন্যতম। পার্শ্বচরিত্রে ‘অনন্ত প্রেম’, ‘দোলনা’, ‘অচেনা’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘হাজার বছর ধরে’ ও ‘চোরবালি’ ছবিতে দুর্দান্ত ছিল তার অভিনয়।

১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে এ টি এম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের পথচলা শুরু। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ সিনেমার জন্য। ওই চলচ্চিত্রের পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। এ ছবির মাধ্যমেই অভিনেতা ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে।

এছাড়া খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্তদের মতো নির্মাতাদের সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন এ টি এম শামসুজ্জামান। ২০০৯ সালে পরিচালনা করেন শাবনূর-রিয়াজ জুটির ‘এবাদত’ নামের একটি চলচ্চিত্র। একজন কাহিনিকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন এ টি এম শামসুজ্জামান। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করলেও অভিনেতা হিসেবে রুপালি পর্দায় আসেন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ১৯৮৭ সালে কাজী হায়াত পরিচালিত ‘দায়ী কে?’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেন।

ষাটের দশকের টিভি নাটকে তার পথচলা শুরু হয়। তার অভিনীত উল্লেখযোগ্য নাকটগুলোর মধ্যে রয়েছে- ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘ঘর কুটুম’, ‘বউ চুরি’, ‘নোয়াশাল’ ও ‘শতবর্ষে দাদাজান’।

সবকিছুকে ছাপিয়ে চলচ্চিত্র অভিনেতা হিসেবেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান এ টি এম শামসুজ্জামান। একাধারে কৌতুক অভিনেতা, খল অভিনেতা ও পার্শ্বচরিত্রে তিনি দারুণ সফলতা দেখিয়েছেন।

খ্যাতিমান এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলো মধ্যে ‘মলুয়া’, ‘বড় বউ’, ‘অবুঝ মন’, ‘ওরা ১১ জন’, ‘শ্লোগান’, ‘স্বপ্ন দিয়ে ঘেরা’, ‘সংগ্রাম’, ‘ভুল যখন ভাঙলো’, ‘চোখের জলে’, ‘লাঠিয়াল’, ‘অভাগী’, ‘নয়নমণি’, ‘যাদুর বাঁশি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘অশিক্ষিত’, ‘সূর্য দীঘল বাড়ী’, ‘ছুটির ঘণ্টা’, ‘লাল কাজল’, ‘পুরস্কার’, ‘প্রিন্সেস টিনা খান’, ‘রামের সুমতি’, ‘ঢাকা ৮৬’, ‘দায়ী কে?’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘দোলনা’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘অজান্তে’, ‘স্বপ্নের নায়ক’, ‘তোমার জন্য পাগল’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘জামাই শ্বশুর’, ‘আধিয়ার’, ‘শাস্তি’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘হাজার বছর ধরে’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘দাদিমা’, ‘আয়না’, ‘ডাক্তার বাড়ি’, ‘চাঁদের মতো বউ’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘এবাদত’ ও ‘বিশ্বাস’ ছাড়াও রয়েছে অসংখ্য চলচ্চিত্র।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au