বিনোদন

মান্নার নামে ‘প্রতারণা’, ভক্তদের সাবধান করলেন শেলী মান্না

  • 7:32 am - February 03, 2021

নতুন সময় ডেস্ক : ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতারণার জাল বুনছে এক দল কুচক্রী। এমন দাবি করেছেন প্রয়াত এ সুপারস্টারের স্ত্রী শেলী মান্না ও চিত্রনায়ক অমিত হাসান। আগামী ১৭ ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী। এদিন পান্না চৌধুরী নামে এক ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও মিলাদ মাহফিল আয়োজন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ওই ব্যক্তি প্রচার করেছেন, এ  আয়োজনে নাকি নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না ও চিত্রনায়ক অমিত হাসান উপস্থিত থাকবেন। যদিও মান্নার স্ত্রী এবং অমিত হাসানের কেউ এ বিষয়ে কিছুই জানেন না। এমনকি এই মান্নাভক্ত পান্না চৌধুরীকেও তারা চেনেন না। নায়ক মান্নার নাম ভাঙিয়ে  একটি চক্র প্রতারণা করছে বলে অভিযোগ তুলেছেন অভিনেতার স্ত্রী শেলী মান্না ও অভিনেতা অমিত হাসান।

এ বিষয়ে মান্নার স্ত্রী শেলী বলেন, ‘আমি এই ব্যক্তিকে চিনি না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এমনকি মান্না ফাউন্ডেশনের সদস্যও নই আমি । শুনেছি সে নিজেকে মান্নাভক্ত বলে দাবী করছে। আর মান্নার নাম ভাঙিয়ে তার ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ করছে। আমি সবাইকে এ বিষয়ে সাবধান থাকার জন্য অনুরোধ করছি। মান্নাভক্তরা কারও কথায় প্রভাবিত হবেন না।

মান্না সম্পর্কিত যে কোনো কার্যক্রমের আপডেট একমাত্র আমার পরিচালনাধীন কৃতাঞ্জলি চলচ্চিত্রের ফেসবুক পেজ ‘কৃতাঞ্জলি’ ও ফেসবুক গ্রুপ ‘মান্না অফিশিয়াল’ থেকে পাওয়া যাবে। এর বাইরে আর কোনো তথ্য বিশ্বাস করবেন না। এতে প্রতারিত হবে নিশ্চিত।’ চিত্রনায়ক অমিত হাসান বলেছেন, ‘কে এই পান্না! তাকে আমি চিনিই না। আমার নাম সে ব্যবহার করেছে। বেশ কয়েকজনের মুখে খবরটি শুনে অনেকটা আতঙ্কিত হয়েই শেলী ভাবিকে বিষয়টি অবহিত করেছি।

তিনিও তাকে চেনেন না। আমি ওই ব্যক্তিকে সতর্ক করছি এসব প্রতারণা থেকে সরে দাঁড়ান।’ প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি পান্না চৌধুরী একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘১৭ ফেব্রুয়ারি ২০২১ মান্না ভাইয়ের ১৩তম প্রয়াণ দিবস। মান্না ভাইয়ের মৃত্যুর পর ২০০৯ সালের ১৪ এপ্রিল গঠন করা হয় মান্না ফাউন্ডেশন।

মান্নার প্রয়াণ দিবসে নায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ১৭ ফেব্রুয়ারি যারা মান্না ভাইয়ের কবর জিয়ারত ও বাদ জোহর মান্না ভাইয়ের কবর সংলগ্ন এলেঙ্গা বাগানবাড়ি মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়ায় অংশ নেবেন তারা নাম ও ফোন দিয়ে সাহায্য করুন।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au