বিনোদন

অঙ্কিতাই ছিলেন সুশান্তের ‘স্ত্রী’

  • 8:46 am - January 23, 2021

কীভাবে চলে গেলেন তিনি? কেনই বা তাকে চলে যেতে হল? উত্তর এখনও অস্পষ্ট। ‘কাই পো চে’-এর অভিনেতার জন্মদিনে আরও এক বার ইন্ডাস্ট্রি এবং সোশ্যাল মিডিয়া সুশান্তময়। সহকর্মী, সাংবাদিক থেকে অনুরাগী, বৃহস্পতিবার সকলের স্মৃতি আরও একবার বুঁদ পর্দার ব্যোমকেশের স্মৃতিতে।

সব ধরনের চরিত্রের সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের মিশে যাওয়ার প্রবণতা উজ্জ্বল তাঁর ঘনিষ্ঠদের মনে। সত্যান্বেষীই হোক, বা মহেন্দ্র সিংহ ধোনি, যে কোনও ধরনের চরিত্রের সঙ্গে এক হয়ে যেতেন তিনি। শেখর কাপূরের ‘পানি’ চরিত্রের জন্য প্রস্তুতি চলেছিল দু’ বছর। তার পরেও তৈরি হয়নি ছবিটি। এর ফলে তাকে হারাতে হয়েছিল সঞ্জয় লীলা ভন্সালীর ‘বাজীরাও মস্তানি’-তে অভিনয়ের সুযোগ।

তাতে কিছু এসে যায়নি। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সুশান্ত। তার কাছে পরিচালক শেখর কাপূরের সান্নিধ্যই ছিল গুরুত্বপূ্র্ণ। তাই মনে বাসা বাঁধতে দেননি অনুশোচনাকে। আর্থিক সাফল্যও তার কাছে শেষ কথা ছিল না। সে ভাবেই গুরুত্ব পেত না অগ্নিসাক্ষী করে সাতপাকে বাঁধা পড়াও। আনুষ্ঠানিক বিয়ে না হলেও জীবনের প্রথম ধারাবাহিকের সহঅভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ছিলেন তাঁর ‘স্ত্রী’।

সাক্ষাৎকারেও বলেছিলেন, ‘‘আমরা সাতপাকে ঘুরিনি ঠিকই। কিন্তু তাতে কোনও পার্থক্য হয় না।’’ এক দিন সেই সম্পর্কও ভেঙে গেল। কেন? কারণ নিয়ে কোনওদিন মুখ খোলেননি তিনি। প্রেম ভেঙে যাওয়ার মতো নীরব ছিলেন জীবনের অন্তর্দ্বন্দ্ব নিয়েও। ডায়রির পাতা ছাড়া কাউকে টের পেতে দেননি কতটা তীব্র তার মনের ঝড়।

বিনোদন জগতের সাংবাদিক মহলের আক্ষেপ, সুশান্তের দুঃসময়ে কেউ তার পাশে দাঁড়ায়নি। সুশান্ত নিজেও নাকি চাননি তার সমস্যা কারওর সঙ্গে ভাগ করে নিতে। বলছেন অতীতে তার ঘনিষ্ঠ সাংবাদিকরা। মাতৃহীন ভাইয়ের মনের বন্ধ কুঠুরির হদিশ পাননি দিদিরাও। ক্রমশ নিজের মধ্যেই নিজেকে বন্দি করে নিয়েছেন নায়ক।

অথচ এরকম নাকি ছিল না। মৃত্যুর এক বছর আগেও সুশান্তের সঙ্গে তাঁর আড্ডা হত। এক ওয়েবসাইটে স্মৃতিচারণ করেছেন এক সাংবাদিক তথা চলচ্চিত্র সমালোচক। তাকে সুশান্ত জানিয়েছিলেন তিনি গিটার বাজানো শিখছেন। এবং উপভোগ করছেন নতুন নেশা। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা তিনি গিটার অনুশীলন করতেন।

কিন্তু তার নিজের জীবনের ছন্দ যে কেটে গিয়েছিল, সে কথা জানতে দেননি ঘনিষ্ঠ মহলেও। জীবনের শেষ পর্বে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘অভিনীত চরিত্রদের যত ক্ষণ না নিজের সর্বস্ব দিয়ে দিতে পারছি, যত ক্ষণ না অন্তরাত্মা হয়ে তাদের ঠিকমতো চিনতে পারছি, তত ক্ষণ আমি স্বস্তি পাই না। রাতে ঘুমোতে পারি না।’’

ছবির প্রতি তার এই আত্মসমর্পণ ছিল অভিনয়কে ভালবেসে। নয়তো মোটা অঙ্কের অর্থ উপার্জন অন্য ক্ষেত্রেও করতে পারতেন মেধাবী সুশান্ত। সে কথা বলতেনও তিনি। ‘‘আমি কোনওদিন বাণিজ্যিক সাফল্যের কাছে নিজেকে বিকিয়ে দেব না।’’ কথাটা মানতেন ‘ছিছোরে’-এর অনিরুদ্ধ পাঠক। নিজেকে বিকিয়ে দিতে পারেননি বলেই হয়তো হার মানতে হয়েছে। মনে করেন সুশান্তের অনুরাগীরা।

জটিল হিসেব নিকেশের এই পৃথিবীর ক্যালেন্ডার বলছে, আজ তার বয়স হত ৩৫ বছর। কিন্তু তিনি এখন যেখানে, সেখানে কারও বয়স বাড়ে না। দিকশূন্যপুরে পাড়ি দেওয়া সুশান্তের পার্থিব জন্মদিন শুধু স্মৃতিমেদুর করে তোলে তার ভক্তদের। সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au