জাতীয়

ঘরে থাকুন, বেঁচে থাকলে আবার জমজমাট ঈদ করব : র‌্যাব ডিজি

  • 8:52 am - May 22, 2020
ঘরে থাকুন, বেঁচে থাকলে আবার জমজমাট ঈদ করব : র‌্যাব ডিজি

ঢাকা: আসছে ঈদুল ফিতরে সবাইকে বিনোদন স্পটে ঘুরে না বেড়িয়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর আমরা ভিন্ন মাত্রায় ঈদ করতে যাচ্ছি। নিজেরা প্রয়োজন ছাড়া যেন বাইরে না যাই, ঘরেই থাকি। বেঁচে থাকলে সবাই মিলে আবারও জমজমাট ঈদ করব।

শুক্রবার (২২ মে) ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনলাইন বিফ্রিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ঈদের জামায়াত এবার মসজিদের হবে, সেখানে র‌্যাব কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেবে- মসজিদে হলেও একাধিক জামাত অনুষ্ঠিত হবে। তাই আমাদের বেশি সময় দায়িত্ব পালন করতে হবে। তাছাড়া কীভাবে মানুষ মসজিদে যাবে, কীভাবে সামাজিক দূরত্বে থাকবে, লাইনে কীভাবে দাঁড়াবে- এসবকিছু ঠিক রাখতে কাজ করবে র‌্যাব। এক কথায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামায়াতে নামাজ আদায় নিশ্চিত করতে আমাদের (র‌্যাব) কর্মী বাহিনীরা কাজ করবে।

র‌্যাবের নতুন এই মহাপরিচালক বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার খোলা মাঠে কিংবা ঈদগাহে ঈদের জামায়াত আয়োজন না করার নির্দেশনা দিয়েছে। মসজিদেই একাধিকবার ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সেটা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। এরই মধ্যে মসজিদগুলোতে নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে।

ঈদ সামনে রেখে কোনো ধরনের হুমকি আছে কি না জানতে চাইলে র‌্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আশ্বস্ত করতে চাই, ঈদেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কারণ, করোনা পরিস্থিতির মধ্যেও র‌্যাব তাদের অপারেশন অব্যাহত রেখেছে। গোয়েন্দারা মাঠে কাজ করছে। তাই কোনো ধরনের হামলা বা হুমকি নেই।

ঈদের ঠিক আগে আগে ব্যক্তিগত গাড়িতে করে রাজধানীর বাইরে যাওয়া বা বাইরে থেকে রাজধানীতে প্রবেশ করার সিদ্ধান্তের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে র‌্যাব ডিজি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা পালন করছি। সরকার হয়তো যথাযথ সিদ্ধান্তই নিয়েছে। তবে গণপরিবহন তো চলছে না। যারাই ঢাকার বাইরে যাচ্ছেন বা আসছেন, স্বাস্থ্যবিধি মেনেই আসছেন।

ঈদের পরে ছুটি শেষে যখন মানুষ ফিরবে, তখন আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সবাইকে আহ্বান করব, সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো মতো ফিরবেন। গাদাগাদি করে ফিরবেন না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au