জাতীয়

প্রিয়জনের উদ্দেশ্যে ঘরমুখো মানুষের ঢল

  • 8:48 am - May 22, 2020
প্রিয়জনের উদ্দেশ্যে ঘরমুখো মানুষের ঢল

ঢাকা: করোনা ভাইরাসের ছোবলে সব কিছুই লণ্ডঘণ্ড, তবুও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির আকুতি। তাই প্রিয়জনের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজধানীর ঢাকাবাসীকে।

করোনায় মহাসড়কে রাখা পুলিশের চেকপোস্ট তুলে নেয়া হয়েছে। এই সুযোগই নিয়েছে মানুষ। যদিও ঢাকার দুই প্রবেশ পথ প্রাইভেটকার ও মাইক্রোবাসের জন্য খুলে দেয়া হয়েছে।

এছাড়াও পাটুরিয়া-দৌলতদিয়া, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি সার্ভিস চালু হওয়ায় এসব ঘাটমুখো মহাসড়কে ঘরেফেরা মানুষের ঢল নেমেছে। চাপ বাড়ছে ফেরি ঘাটে। পারাপারের সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে বাধা না থাকায় গণপরিবহন ছাড়া সবধরনের যানবাহন চলাচল করছে অবাধে।

বাড়ি ফেরা মানুষের ঢল ঠেকাতে গত তিনদিন আগে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়। অপরদিকে যানবাহন ফেরাতে মানিকগঞ্জে জেলায় ঢোকা এবং বের হওয়ার প্রবেশ মুখে বসানো হয় পুলিশের চেক পোস্ট। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে মানুষের ঢল অনেকটা কমে আসে। ফেরিঘাটেও মানুষের ভীড় কমে যায়।

কিন্তু আজ শুক্রবার থেকে ব্যক্তিগত যানবাহনের চলাচল এবং ফেরি সার্ভিস চালু করা হয়। ফলে ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে মানুষের ঢল নামে। তারা ভাড়ার প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, হ্যালোবাইক, ইঞ্জিন চালিত রিকশায় যে যেভাবে পারছে গন্তব্যে রওনা দেয়।

ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চেকপোস্টে কর্তব্যরত পুলিশের এসআই রফিকুল ইসলাম রাফি জানান. মৌখিকভাবে তাদের গণপরিবহন ছাড়া ব্যক্তিগত যানবাহন চলাচলে বাধা না দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরিচা সেক্টরের বিআইডব্লউটিসির সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গতরাত ১১টা থেকে ফেরি সার্ভিস চালু হয়েছে। বর্তমানে ৬টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। তিনি জানান , ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা ফেরি সার্ভিস চালু করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au