বিনোদন

করোনার ক্ষতি এ বছর পুষিয়ে নেব : মাহি

  • 6:26 am - January 19, 2021

করোনাকাল কেমন কাটছে?

** এখনো সুস্থভাবেই দিনযাপন করছি। প্রতিক্ষণ সতর্ক হয়েই চলছি। তবে পরিচিতদের অনেকেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সুস্থও হয়েছেন। এ মহামারিতে যেন নিরাপদে থাকতে পারি, সেই কামনা করি। কারণ সব কাজেই করোনার প্রভাব চলে এসেছে। তাই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এটাই আমার প্রার্থনা।

* সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। কী ধরনের ছবি এটি?

** ছবির নাম ‘যাও পাখি বলো তারে’। পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়া। এর আগে তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা আছে। তিনি আমার পছন্দের একজন পরিচালক। এ ছবিতে আমি এক গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করব। খুব দ্রুতই এ ছবির শুটিং শুরু হবে। তার আগে মানিক ভাইয়ের পরিচালনায় নির্মাণচলতি ‘আশীর্বাদ’ ছবির অসমাপ্ত অংশের শুটিং করব। তাই সামনের কিছুদিন অভিনয়ে ব্যস্ততা থাকবে আমার।

* আপনার হাতে আরও কিছু ছবির কাজ ছিল। সেগুলোর অগ্রগতি কী?

** ক’টি ছবির কাজ অসমাপ্ত হয়ে আছে। সেগুলোর কাজ শুরু করব কিছু দিনের মধ্যেই। এগুলো হলো- মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ ও ‘আনন্দ অশ্রু’, ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ এবং বদিউল আলম খোকনের ‘হারজিৎ’। এ ছবিগুলোতেও আমাকে নতুনভাবে দর্শক দেখবেন। মূলত করোনাভাইরাসের কারণেই ছবিগুলোর কাজ আটকে আছে।

* গত বছরের ডিসেম্বরে দীর্ঘ সময় পর আপনার অভিনীত নতুন ছবি মুক্তি পেয়েছিল। এরপর আবার কবে?

** ছবি মুক্তির বিষয়গুলো পরিচালক-প্রযোজক নির্ধারণ করেন। শিল্পীরা নয়। তাই আমিও জানি না আমার অভিনীত কোন ছবি কখন মুক্তি পাবে। সর্বশেষ ‘নবাব এলএলবি’ নামে আমার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। ইচ্ছা ছিল ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার। তবে সে সুযোগ হয়নি। কারণ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ইন্টারনেট অ্যাপসে মুক্তির কারণে গ্রাম-গঞ্জের অনেক দর্শকই ছবিটি দেখার সুযোগ পাননি। তবে করোনার কারণেও হয়তো ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েও কাজ হবে না। অনেকেই করোনাভীতির কারণে প্রেক্ষাগৃহে যাচ্ছেন না। তবে এ ছবির গানের জন্য দর্শকের কাছ থেকে বেশি সাড়া পেয়েছি।

* নতুন বছরে অভিনয় নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন?

** হ্যাঁ। ভালো গল্পের ছবিতে অভিনয়ের ইচ্ছা আছে। করোনার কারণে গত বছর অভিনয় ক্যারিয়ারের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। ছবির পাশাপাশি অনলাইনের কাজ বৃদ্ধি করারও ইচ্ছা আছে। তাই মাঝে মধ্যেই ওয়েব সিরিজে অভিনয় করছি। তা ছাড়া কিছু দিন থেকে অনলাইনের প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছি। সেখান থেকে পছন্দের কিছু কাজ করব। আমি মনে করি ভালো কাজ করলে দর্শকের ভালোবাসা এমনিতেই চলে আসে।

* একটি অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এটির কার্যক্রম কী গতিশীল আছে?

** ‘জারা’ নামের আমার প্রতিষ্ঠানটি শুরু করার আগে বেশ দুশ্চিন্তায় ছিলাম। কার্যক্রম শুরুর পর ক্রেতাদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। আমার কর্মীরা ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন। এভাবে আর কিছু দিন চলতে থাকলে ব্যবসার পরিধি বিস্তৃত করব।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au