বিনোদন

রোশনের উপর ক্ষোভ ঝাড়লেন অভিমন্যু

  • 7:35 am - January 13, 2021

নতুন সময় ডেস্ক : রোশন সিংয়ের সঙ্গে কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তীর সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। তাদের সম্পর্কটা এতটাই খারাপ হয়েছে যে, একে অপরকে সামাজিক মাধ্যমগুলোতে আনফলো করে রেখেছেন। এদিকে শ্রাবন্তী-রোশনের সম্পর্কে যখন তিক্ততা, ঠিক তখন ইনস্টাগ্রামে ক্ষোভ ঝেড়েছেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। ‘বডিবিল্ডার’দের কটাক্ষ করে তিনি একটি পোস্ট দিয়েছেন।

যেটা দেখে সবাই বলছেন, রোশনকে উদ্দেশ্য করেই তিনি এটি লিখেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তীপুত্র লেখেন, ‘পৃথিবীতে এমন কিছু মাথামোটা বডিবিল্ডার রয়েছেন, যাদের দেহের পরিধি এতটাই বাড়িয়ে ফেলেন যে, মগজের জন্য আর কিছু বেঁচে থাকে না! বাস্তব জীবনে তারা ভদ্রভাবে কথাই বলতে পারেন না। কারণ, তাদের সেই শিক্ষা নেই। ’ শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং একজন বডিবিল্ডার।

সম্প্রতি তিনি নিজে একটি জিমের মালিকও হয়েছে। সামাজিক মাধ্যমে নিজের সুঠাম দেহের ছবি প্রায়শই পোস্ট করেন তিনি। সোমবার (১১ জানুয়ারি) তেমন একটি ছবি দেওয়ার পর তাকে ঘায়েল করতে অভিমন্যু এমন তিক্তবাক্য বলেছেন বলে দামি অনেকের। নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী, তাদেরই ছেলে অভিমন্যু। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় রাজীব-শ্রাবন্তীর।

সেবছরই মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়েও। এরপর ২০১৯-এর শুরু থেকেই রোশন-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। এরপর চুপিসারে পাঞ্জাবে গিয়ে বিয়ের পর্ব সেরে নেন দু’জনেই। এবার এই সংসারেও ভাঙনের সুর!

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au