বিনোদন

নিজেকে অমিতাভের সঙ্গে তুলনা করে তোপের মুখে কঙ্গনা

  • 7:09 am - January 11, 2021

নতুন সময় ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে নিজেকে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার ভাষ্য– তার অভিনয় নকল করা হয়। তবে সবচেয়ে বেশি অমিতাভকে নকল করা হয়েছে, তার পরেই তিনি। আনন্দবাজার জানিয়েছে, অভিনেত্রী তাপসী পান্নুকে ব্যঙ্গ করতে গিয়েই কঙ্গনা বিগ বির সঙ্গে তুলনা করে বসেন। আর তাতেই চটেছেন অমিতাভ অনুরাগীরা।

তাপসী তাকে নকল করেন, এমন দাবি দীর্ঘ দিন ধরেই করে আসছেন কঙ্গনা। সম্প্রতি এক পত্রিকার হয়ে ফটোশুট করেছেন তাপসী। সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার এক ভক্ত পোস্ট দিয়ে বলেছেন– ছবিতে তাপসী নাকি পুরোপুরি কঙ্গনাকে নকল করছেন। ব্যস, সেই অনুরাগীর পোস্ট শেয়ার করে তাপসীকে ব্যঙ্গ করে কঙ্গনা লিখেছেন–  ‘আমি মুগ্ধ। ও (তাপসী) আমার প্রকৃত ভক্ত। যেভাবে ও মনপ্রাণ দিয়ে আমার দিকে নজর রাখে আর নকল করে, তা দারুণ’।

তবে সরাসরি তাপসীর নাম লেখেননি তিনি। তাপসীর সমালোচনা করতে গিয়ে কঙ্গনা বলেন, জনপ্রিয় সংস্কৃতিকে তিনি যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গায় কোনো নারীই নিয়ে যেতে পারেননি। তার আরও দাবি, অমিতাভকে নকল করা হয়েছে সবচেয়ে বেশি, তার পরেই তিনি। তবে কঙ্গনার এই দাবিতে চটেছেন অমিতাভ ভক্তরা। তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বিগ বির নাম টেনে ওই তুলনাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে কঙ্গনার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au