বিনোদন

নতুন জীবনবোধ নিয়ে বেঁচে আছি

  • 6:32 am - January 08, 2021

নতুন সময় ডেস্ক :

* করোনাকাল কীভাবে পার করছেন?

** মনে হচ্ছে নতুন এক পৃথিবীতে বসবাস করছি আমরা। প্রতিক্ষণ মৃত্যু ভয় ও শঙ্কায় কাটছে। করোনা আসার আগে আমরা অনেকেই আত্মকেন্দ্রিক চিন্তাই বেশি করেছি। করোনা ছাড়াও কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন। তাই এ মহামারির সময়ে নতুন জীবনবোধ নিয়েই বেঁচে আছি।

* অভিনয়ে নেই অনেক দিন। কবে ফিরবেন?

** আমি অভিনয়ে ফেরার প্রতীক্ষায় আছি। এর জন্য মানসিক প্রস্তুতি আছে আমার। নির্মাতারা চাইলে যে কোনো সময়ই অভিনয়ে ফিরব। শুধু ছবিতেই অভিনয় করতে চাই। কারণ দর্শক আমাকে ছবিতেই দেখতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে তাদের মতামত দেখছি সব সময়। দর্শকের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই অভিনয় ক্যারিয়ার এগিয়ে নিতে চাই।

* আপনার অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এগুলো নিয়ে আশাবাদ কী?

** সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ ও শাহীন সুমনের ‘বিদ্রোহী’ ছবি দুটির সব কাজ শেষ অনেক আগেই। দুটি ছবিতে কেন্দ্রীয় এবং আলাদা চরিত্রে অভিনয় করেছি। দর্শকের কাছে নতুনভাবে উপস্থাপিত হব ছবি দুটির মাধ্যমে।

* এক বছরেরও বেশি সময় মিডিয়ায় অনুপস্থিত ছিলেন। এ সময়টায় কোথায় ছিলেন এবং কী করেছেন?

** আমি যে কাজ থেকে বিরতি নেব, সে কথা বিরতির আগে অনেকবার বলেছি। মিডিয়ায় অনুপস্থিত থাকলেও মিডিয়ার বিষয় নিয়েই সময় কেটেছে আমার। যেহেতু অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি, তাই নিজেকে আরও দক্ষ অভিনয়শিল্পী হিসেবে তৈরি করার কারণেই বিরতি নিয়ে আমেরিকায় গিয়েছিলাম। সেখানে অভিনয়বিষয়ক একটি কোর্স সম্পন্ন করি। এরপর গত বছরের শেষ প্রান্তে দেশে ফিরেছি।

* আপনার এ অনুপস্থিতির সময়টায় একজন শীর্ষ নায়কের সঙ্গে সম্পর্ক এবং মা হওয়ার গুঞ্জন ছিল মিডিয়ায়। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

** আমার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই এমন অসংখ্য গুঞ্জন তৈরি হয়েছে। যারা গুঞ্জন তৈরি করতে পছন্দ করেন, তারা এ কাজগুলো করে যাবেন সব সময়। উল্লিখিত বিষয় নিয়ে আমি শিগগিরই আমার অবস্থান ব্যাখ্যা করব। তখন সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। আমি মনে করি, গুঞ্জনেরও অবসান হবে শিগগিরই।

* নতুন বছরের কোনো পরিকল্পনা করেছেন?

** হ্যাঁ। আমি এখন অভিনয় ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছি। চলতি বছর ভালো কিছু কাজের সঙ্গে নিজেকে যুক্ত করার অভিপ্রায় আছে। এ জন্য মানসিকভাবে প্রস্তুতি চলছে। এ ছাড়া আমেরিকায় যে অভিজ্ঞতাটি হলো, সেটিও প্রয়োগ করব এখন। গত বছরের অপূর্ণতা এ বছর পূর্ণ করার ইচ্ছা আছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au