বিনোদন

আবারও এনসিবির দপ্তরে রিয়া

  • 6:15 am - January 05, 2021

নতুন সময় ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের একাংশের কাছে রিয়া চক্রবর্তী যেন খলনায়িকা হয়ে উঠেছেন। মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তের ভিত্তিতে গ্রেফতার হয়ে জামিনে ছাড়াও পেয়ে গিয়েছেন। তবু বিতর্কের হাত থেকে যেন নিস্তার নেই রিয়ার।

এবার নাকি মুম্বাইয়ে থাকার জন্য নতুন আস্তানার খোঁজ করছেন অভিনেত্রী। সোমবারই রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তীকে দেখা গিয়েছে নতুন বাড়ির খোঁজে মায়ানগরে ঘুরতে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই শোনা গেল সোমবার ফের এনসিবির দপ্তরে হাজিরা দিতে হয়েছে রিয়া চক্রবর্তীকে।

এদিন সকালে রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক চক্রবর্তী ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী হাজির হয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে। জামিন পাওয়ার পর ৬ মাস ধরে নিয়মিত এনসিবির দপ্তরে হাজিরা দেওয়ার নিয়ম রয়েছে। প্রতি মাসের প্রথম সোমবার এনসিবি’র দপ্তরে হাজিরা দিতে হবে।

সেই নিয়ম রক্ষার্থেই এদিন রিয়া ভাই ও বাবাকে নিয়ে এনসিবির দপ্তরে হাজিরা দিয়েছিলেন। দিন দুয়েক আগেই পরিচালক রুমি জাফরি রিয়ার বলিউডে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে জানিয়েছেন যে, “রিয়া বছরের শুরু দিকেই ইন্ডাস্ট্রিতে স্বমহিমায় ফিরতে চলেছেন।”

তিনি বলেন, “সম্প্রতি রিয়ার সঙ্গে দেখা করেছিলাম। ও আপাতত খুব শান্ত। উদাসীনও মনে হল। খুব একটা কথা বলল না। অবশ্য ওকে দোষও দিই না, ও যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে তারপর। আশা করি, সব ঠিক হয়ে যাবে। আমি নিশ্চিত যে রিয়ার অনেক কিছু বলার থাকবে তখন।”

এর পাশাপাশি রুমি এও জানান যে, সুশান্তের প্রেমিকা হওয়ার জন্য রিয়াকেই সবচেয়ে বেশি আক্রমণ সহ্য করতে হয়েছে। মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের ক্ষেত্রে প্রায় এক মাস জেলে থাকা নিদারুণ যন্ত্রণার। আর সেসবের জন্যই কি অভিনেত্রী এখন নতুন বাড়ি খুঁজছেন? উঠছে প্রশ্ন।

গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের বাসা থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করেছে- এনিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সে ঘটনার পর মাদক গ্রহণ ও ক্রয়ে নাম জড়িয়ে যায় সুশান্ত ও রিয়ার। এ অভিযোগে ১ মাস জেলে কাটাতে হয়েছে রিয়াকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au