আন্তর্জাতিক

সোয়া ৩ লাখ ছাড়াল করোনায় মৃত্যু

  • 10:14 am - May 20, 2020
বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ লাখ ছাড়াল

 

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে স্তব্ধ গোটা বিশ্ব। ভাইরাস মোকাবিলায় দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থাসহ নানা পদক্ষেপ। ইতিমধ্যে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো দুনিয়া। চীনের উহান থেকে গত ডিসেম্বরে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এরপর চারমাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনও লক্ষণ নেই। যদিও এর ভ্যাকসিন আবিষ্কারে উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ, মৃত্যু সোয়া ৩ লাখ ছাড়িয়েছে, আর সুস্থ হয়েছে সাড়ে ১৯ লাখের বেশি।

মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৬৩০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৮১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ৯৭৯ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ১৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিশ্বে ২৭ লাখ ৪ হাজার ৪৯৫ জন শনাক্ত রোগী রয়েছে। তাদের মধ্যে ২৬ লাখ ৫৯ হাজার ৬৬ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৪৫ হাজার ৪২৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩, সুস্থ হয়েছে ৩ লাখ ৬১ হাজার ১৮০, মারা গেছে ৯৩ হাজার ৫৩৩ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে।

আর যেসব দেশে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে, সেগুলো হলো- রাশিয়ায় আক্রান্ত ৩ লাখ ৮ হাজার ৭০৫, সুস্থ হয়েছে ৮৫ হাজার ৩৯২, মারা গেছে ২ হাজার ৯৭২ জন। স্পেনে আক্রান্ত ২ লাখ ৭৮ হাজার ৮০৩, সুস্থ হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮, মারা গেছে ২৭ হাজার ৭৭৮ জন। ব্রাজিলে আক্রান্ত ২ লাখ ৭১ হাজার ৮৮৫, সুস্থ হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৯৪, মারা গেছে ১৭ হাজার ৯৮৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ৪৮ হাজার ৮১৮, সেখানে কর্তৃপক্ষ সুস্থতার সংখ্যা প্রকাশ করেনি, মারা গেছে ৩৫ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ২৬ হাজার ৬৯৯, সুস্থ হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪০১, মারা গেছে ৩২ হাজার ১৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৮০৯, সুস্থ হয়েছে ৬২ হাজার ৫৬৩, মারা গেছে ২৮ হাজার ২২ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৭৭ হাজার ৮২৭, সুস্থ হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৭০০, মারা গেছে ৮ হাজার ১৯৩ জন। তুরস্কে আক্রান্ত ১ লাখ ৫১ হাজার ৬১৫, সুস্থ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৯৫, মারা গেছে ৪ হাজার ১৯৯ জন। ইরানে আক্রান্ত ১ লাখ ২৪ হাজার ৬০৩, সুস্থ হয়েছে ৯৭ হাজার ১১৩, মারা গেছে ৭ হাজার ১১৯ জন। পেরুতে আক্রান্ত ৯৯ হাজার ৪৮৩, সুস্থ হয়েছে ৩৬ হাজার ৫২৪, মারা গেছে ২ হাজার ৯১৪ জন।

এ দিকে, করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত ৮২ হাজার ৯৬৫, সুস্থ হয়েছে ৭৮ হাজার ২৪৪, মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন। কানাডাতে আক্রান্ত ৭৯ হাজার ১১২, সুস্থ হয়েছে ৪০ হাজার ৫০, মারা গেছে ৫ হাজার ৯১২ জন। বেলজিয়ামে আক্রান্ত ৫৫ হাজার ৭৯১, সুস্থ হয়েছে ১৪ হাজার ৬৮৭, মারা গেছে ৯ হাজার ১০৮ জন। মেক্সিকোতে আক্রান্ত ৫৪ হাজার ৩৪৬, সুস্থ হয়েছে ৩৭ হাজার ৩২৫, মারা গেছে ৫ হাজার ৬৬৬ জন। নেদারল্যান্ডসে আক্রান্ত ৪৪ হাজার ২৪৯, সেখানে কর্তৃপক্ষ সুস্থতার সংখ্যা প্রকাশ করেনি, মারা গেছে ৫ হাজার ৭১৫ জন।

অন্যদিকে, ইকুয়েডরে আক্রান্ত ৩৪ হাজার ১৫১, সুস্থ হয়েছে ৩ হাজার ৪৫৭, মারা গেছে ২ হাজার ৮৩৯ জন। সুইডেনে আক্রান্ত ৩০ হাজার ৭৯৯, সুস্থ হয়েছে ৪ হাজার ৯৭১, মারা গেছে ৩ হাজার ৭৪৩ জন। সুইজারল্যান্ডে আক্রান্ত ৩০ হাজার ৬১৮, সুস্থ হয়েছে ২৭ হাজার ৭০০, মারা গেছে ১ হাজার ৮৯১ জন। পর্তুগালে আক্রান্ত ২৯ হাজার ৪৩২, সুস্থ হয়েছে ৬ হাজার ৪৩১, মারা গেছে ১ হাজার ২৪৭ জন। আয়ারল্যান্ডে আক্রান্ত ২৪ হাজার ২৫১, সুস্থ হয়েছে ১৯ হাজার ৪৭০, মারা গেছে ১ হাজার ৫৬১ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১৯ হাজার ১৮৯, সুস্থ হয়েছে ৪ হাজার ৫৭৫, মারা গেছে ১ হাজার ২৪২ জন। রোমানিয়ায় আক্রান্ত ১৭ হাজার ১৯১, সুস্থ হয়েছে ১০ হাজার ১৬৬, মারা গেছে ১ হাজার ১৪১ জন।

এ ছাড়া, দক্ষিণ এশিয়ায় ভারতে আক্রান্ত ১ লাখ ৬ হাজার ৮৮৬, সুস্থ হয়েছে ৪২ হাজার ৩০৯, মারা গেছে ৩ হাজার ৩০৩ জন। পাকিস্তানে আক্রান্ত ৪৫ হাজার ৮৯৮, সুস্থ হয়েছে ১৩ হাজার ১০১, মারা গেছে ৯৮৫ জন। বাংলাদেশে আক্রান্ত ২৬ হাজার ৭৩৮, সুস্থ হয়েছে ৫ হাজার ২০৭, মারা গেছে ৩৮৬ জন।

প্রসঙ্গত, এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, বারবার কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথা ব্যথা এবং হঠাৎ করে স্বাদ বা গন্ধ না পাওয়া। তাই এগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au