বিনোদন

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মিথিলা

  • 5:42 am - December 13, 2020

নতুন সময় ডেস্ক : সঙ্গীতশিল্পী তাহসান খানের সঙ্গে ১১ বছরের সংসারের বিচ্ছেদ, নির্মাতা ইফতেখার ফাহমীর সঙ্গে প্রেম, কলকাতার পরিচালক সৃজিত মুখার্জীকে বিয়ে- এসব কিছু নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী মিথিলা।

এ নিয়ে তাকে আইনের দ্বারস্থও হতে হয়েছিল। আদালত থেকে তার বিভিন্ন ব্যক্তিগত ছবি ইন্টারনেটে প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশও দেয়া হয়েছিল। কিন্তু তবুও তাকে নিয়ে ট্রল থেমে নেই। দীর্ঘদিন চুপ থাকার পর সম্প্রতি তিনি এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা পোস্ট করে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘প্রতিটি মানুষেরই একটি ব্যক্তিগত জীবন থাকে।

সেখানে তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। এবং সেই সিদ্ধান্তগুলো তার জীবনকেই প্রভাবিত করে। আপনার জীবনকে না। অথচ আমরা অনেকেই আছি, যাদের অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে দ্বিধা করে না। সোশ্যাল মিডিয়াতে নারীদের উত্ত্যক্ত করা, কুরুচিপূর্ণ মন্তব্য করা- এসব বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে।

প্রাধান্য দিতে হবে অন্যের সিদ্ধান্তকে। মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে না ভেবে নিজের জীবন নিয়ে ভাবুন।’ এদিকে বর্তমানে কলকাতায় স্বামীর সঙ্গে অবস্থান করছেন। গত ৬ ডিসেম্বর তাদের বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে দিনটি সুন্দরবন অঞ্চলে ঘুরে কাটিয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au