Lead News

রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদবাজারের আমেজ

  • 10:49 am - May 18, 2020
রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদবাজারের আমেজ

ঢাকা: রাজধানীর বড় শপিং মলগুলো বন্ধ থাকলেও খোলা হয়েছে বিভিন্ন এলাকার ছোট ছোট বিপণিবিতান। এসব বিপণিবিতানে ঈদের বেচাবিক্রি বাড়ছে ধীরে ধীরে। ক্রেতা থাকায় অনেক দোকান বিকেল ৪টার পরও খোলা থাকছে। তবে এসব দোকানের বেশির ভাগে স্বাস্থ্য নিরাপত্তায় হ্যান্ড স্যানিটাইজার ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। ক্রেতারাও মানছে না সামাজিক দূরত্ব। পাশাপাশি ফুটপাতেও ক্রমে বাড়ছে বিকিকিনি। সব মিলিয়ে কেনাকাটায় একটু একটু করে ঈদবাজারের আমেজ টের পাওয়া যাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গতকাল এমন চিত্রই দেখা গেছে।

ঈদ সামনে রেখে গত ১০ মে থেকে বেশ কিছু শর্ত দিয়ে দোকান খোলার অনুমতি দেয় সরকার। এর পরও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় রাজধানীর বেশির ভাগ বড় শপিং মল, বিপণিবিতান খোলেনি। তবে রাজধানীর মগবাজার, মৌচাক, ওয়ারীসহ বিভিন্ন এলাকার ছোট ছোট বিপণিবিতান খুলেছে। খুলেছে সিদ্ধেশ্বরীর আনারকলি, নয়াপল্টনের গাজী শপিং কমপ্লেক্স। শুরুতে ক্রেতা তেমন ছিল না। তবে ঈদ ঘনিয়ে আসায় ক্রেতাসমাগম বাড়ছে। ফুটপাতেও বাড়ছে ক্রেতার ভিড়। তবে কোথাও মানা হচ্ছে না সরকার নির্ধারিত যথাযথ স্বাস্থ্যবিধি।

ঈদের বাকি আর এক সপ্তাহ। অন্যান্য বছর রমজানে এ সময়টায় মার্কেটে পা ফেলার জায়গা পাওয়া যেত না। কিন্তু এবার করোনার কারণে কোথাও ক্রেতার সেই উপচে পড়া ভিড় নেই। ঈদ ঘনিয়ে আসায় কিছুটা বেচাবিক্রি হচ্ছে বটে।

গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এলাকার জামা-জুতা, কসমেটিকস, গয়নাসহ অনেক দোকান খোলা। ক্রেতাও রয়েছে সবখানে। কোথাও কোথাও কিছু ভিড়ও দেখা গেছে। গতকাল দুপুরে ওয়ারীতে দেখা যায়, আড়ং, সেইলর, বিশ্বরংসহ প্রায় সব ফ্যাশন হাউসের শো রুম খোলা। এসব শো রুমে ক্রেতাসাধারণের প্রবেশের সময় তাপমাত্রা মাপা হচ্ছিল। জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সবার মাস্ক নিশ্চিত করা হচ্ছিল। তবে এসব শো রুমে স্থানের তুলনায় ক্রেতা ছিল বেশি। ফলে সামাজিক দূরত্ব মানা যাচ্ছিল না। ক্রেতারা পাশাপাশি দাঁড়িয়ে পছন্দের পণ্য খুঁজে নিচ্ছিলেন।

একই চিত্র দেখা গেছে সিদ্ধেশ্বরীর আনারকলি মার্কেট এবং সামনের রাস্তা ঘেঁষে গড়ে ওঠা দোকানগুলোতেও। কোথাও মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি। মনোলোভা নামের দোকানের মালিক মো. মহসীন জানান, পুরোদিনে তিনি এক হাজার ৬০০ টাকা বিক্রি করেছেন। বাসায় বাজার নিতে হবে, তাই ১০-২০ টাকা লাভে পণ্য বিক্রি করছেন। এ অবস্থায় সামাজিক দূরত্ব, ক্রেতার জন্য জীবাণুনাশকের ব্যবস্থা করা সম্ভব নয়।

গতকালও গাউছিয়ার সামনের সড়কে ঈদের পোশাকের পসরা নিয়ে বসেছিলেন অন্তত ৩০ জন বিক্রেতা। ক্রেতাদের গায়ে গা লাগিয়ে কেনাকাটা করতে দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো চেষ্টা সেখানে দেখা যায়নি।

এলিফ্যান্ট রোডের মার্কেটগুলোয় বেশ কিছু দোকান খুলেছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘনবসতিপূর্ণ মিরপুরেও একই অবস্থা। সড়কের দুই পাশের বেশির ভাগ দোকান খুলেছে। আর অন্য দিনের তুলনায় সেখানে ক্রেতাসাধারণের ভিড় ছিল বেশি। তবে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au