ক্রাইম

খুলনায় এএসআই’র শিশু পুত্রকে হত্যার নেপথ্যে ‘পরকীয়া সম্পর্ক’

  • 7:48 am - December 01, 2020

খুলনা: খুলনার বটিয়াঘাটায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) অমিত কুমার মণ্ডলের শিশু পুত্র জশ মণ্ডলকে (৫) হত্যার পেছনে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে এএসআই অমিত কুমার মণ্ডল বাদী হয়ে তার ভাই অনুপ মণ্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০১৫ সালে তার ভাই অনুপ মণ্ডল তার স্ত্রী তনুশ্রী মণ্ডলের সাথে জোরপূর্বক খারাপ আচরণ করতে গিয়েছিল। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তনুশ্রী মণ্ডলকেও হেফাজতে নিয়েছে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্জল দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মণ্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মণ্ডল ও শিশু পুত্র জশ তার সাথে ঢাকায় থাকেন। রবিবার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাসপুজায় বেড়াতে যান। সোমবার সকালে জশের লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্জল দত্ত জানান, পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এছাড়া ঘটনার পেছনে পারিবারিক কলহ বা তৃতীয় কোনো ব্যক্তি আছে কিনা এসব বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। নিহত শিশুর কাকা মামলার আসামি অনুপ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হচ্ছে। শিশুটির মা তনুশ্রী মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au