আন্তর্জাতিক

বাংলাদেশের ৫০ বছরের উন্নয়ন হুমকিতে, ৩২ কোটি ডলার চায় ডব্লিউএফপি

  • 2:56 pm - May 16, 2020
বাংলাদেশের ৫০ বছরের উন্নয়ন হুমকিতে, ৩২ কোটি ডলার চায় ডব্লিউএফপি

ঢাকা: মহামারি নভেল করোনা ভাইরাস বাংলাদেশের গত ৫০ বছরের অর্জিত সকল উন্নয়নকে বিপরীত দিকে ঠেলে দেয়ার হুমকিতে ফেলেছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। একইসঙ্গে বাংলাদেশে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দরিদ্রদের সহায়তায় ৩২ কোটি ডলারের আবেদন করেছে সংস্থাটি।

এ বিষয়ে ডব্লিউএফপি মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচি করোনা মহামারির মধ্যে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোতে খাদ্য ও নগদ অর্থ বিতরণের জন্য ৩২০ মিলিয়ন ডলারের জরুরি আহ্বান জানিয়েছে।’

এদিকে জাতিসংঘ মনে করছে, এ তহবিলের প্রায় ২০ কোটি কোভিড-১৯ মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজন আর বাকি ১২ কোটি ডলার মূলত রোহিঙ্গাদের পরবর্তী ৬ মাসের সহায়তার জন্য দরকার।

গত প্রায় দুই মাস ধরে সারা দেশে লকডাউন ও সরকার ঘোষিত সাধারণ ছুটি অব্যাহত থাকায় দিনমুজুর শ্রেণির সাধারণ মানুষ ভয়ানক বিপদের মুখে পড়েছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষেরাও মাসের পর মাস ঘরে বসে থেকে এখন হাতের পুঁজি খুইয়েছেন। গোটা দেশের সর্বস্তরের মানুষ আতঙ্কে দিশেহারা।

ডব্লিউএফপির মুখপাত্র বলেন, ‘লকডাউন ও সরকার ঘোষিত সাধারণ ছুটিতে বাংলাদেশে কয়েক মিলিয়ন মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দিন আনে দিন খায় শ্রেণির মানুষেরা মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে।’

মূলত ডব্লিউএফপির অধীনে এ অর্থ গ্রামীণ অঞ্চল ও শহুরে বস্তিবাসীদের পাশাপাশি শ্রমজীবী এবং দিনমুজুর শ্রেণির মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। ইতোমধ্যে সরকারি সহায়তার পাশাপাশি চাল, নগদ অর্থ বিতরণ ও পুষ্টি কর্মসূচি জাতীয় কার্যক্রম চলমান রেখেছে সংস্থাটি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর সংবাদ আসে ১৮ মার্চ। এরপর মার্চ মাসে আক্রান্ত ও মৃত্যু নাগালের মধ্যে থাকলেও এপ্রিলের শুরু থেকেই বিশেষত এপ্রিলের মাঝামাঝির পর থেকে ব্যাপক হারে বাড়তে থাকে সংক্রমণ। গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২১ হাজার ৯৯৫ জন হয়েছেন। মারা গেছেন ৩১৪ জন, সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au