বিনোদন

শোবিজ ছেড়ে পরিবারের চাপেই কি বিয়ে করলেন সানা?

  • 5:09 am - November 23, 2020

নতুন সময় ডেস্ক : শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে সানা খানের একজন মুফতিকে বিয়ের খবরে তোলপাড় ভারতীয় মিডিয়া। কয়েকমাস আগেই অভিনয় থেকে ধর্মের টানে অবসর নেওয়ার ঘোষণার পর এবার বিয়েটাও সেরে ফেললেন তিনি। ২১ নভেম্বর সুরাটে এক মুসলিম ধর্মগুরুকে বিয়ে করেন তিনি। খুব সাদামাটা ভাবে তারা বিয়ে করেন। বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

তাতে দেখা যাচ্ছে, সাদা পোশাক পরে ওই মুফতি আনাসের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা। তারপর কেক কেটে নিজেদের বিয়ে উদযাপন করছেন। কেকের ওপর লেখা ‘নিকাহ মুবারক’। আচমকা অভিনয় জগতকে বিদায় জানানোর তার এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। তবে অভিনেত্রী জায়রা ওয়াসিমের ক্ষেত্রে যেমন বিতর্ক হয়েছিল, এক্ষেত্রে তেমন কিছু হয়নি।

বরং অভিনেতা অর্জুন বিজলানি থেকে শুরু করে দিব্যা আগরওয়াল – অনেকেই সানার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন।
সানার জন্ম মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু তার। তারপর বিভিন্ন বিজ্ঞাপনেও পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০০৫ সালে একটি কম বাজেটের হিন্দি সিনেমা দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন সানা।

এরপর তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম ভাষায় একাধিক সিনেমাতে দেখা যায় তাকে। বলিউডে অবশ্য সাফল্য তখনও অধরা ছিল। ২০১২ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস-এ অংশগ্রহণ করার পর বিপুল জনপ্রিয়তা পান তিনি। এরপর সালমান খানের ‘জয় হো’ সিনেমাতে তাকে ছোট একটি চরিত্রে দেখা যায় ২০১৩ সালে। এক বছর পর ‘ওয়াজা তুম হো’ ছবিতে অভিনয় করেন তিনি। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি সেই ছবিও।

এছাড়াও তাকে দেখা যায় ‘স্পেশ্যাল অপস’ ওয়েব সিরিজে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন সানা। প্রথম থেকেই যার লক্ষ্য ছিল বলিউড এবং গ্ল্যামার দুনিয়া সেই তিনিই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে ইতি টানেন। ওই পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানান সানা। নিজের টুইটার এবং ফেসবুক পেজেও সেই পোস্ট শেয়ার করেন তিনি।

জানান, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। অভিনেত্রীর কথায়, ‘ইহলোকে আল্লাহর আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়। জীবনের যশ, খ্যাতি, ধন-দৌলত উপার্জন তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোভের জীবন ত্যাগ করে মনুষ্যত্বের পথে চলা উচিত। আমিও সেই পথে চলব বলে ঠিক করেছি। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করব।

সবাই প্রার্থনা করুন, আল্লাহ যাতে আমাকে পথ দেখান এবং মানুষকে সেবা করার শক্তি জোগান।’ ইন্ডাস্ট্রি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার মুহূর্তকে ‘জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত’ বলে উল্লেখ করেন সানা। এই ঘোষণার পরই নিজের ইনস্টাগ্রাম থেকেও এমন সব ছবি মুছে দিয়েছেন যা তার পুরনো জীবনকে তুলে ধরে। এর আগে ডান্স কোরিয়োগ্রাফার মেলভিনের সঙ্গে তার সম্পর্ক ছিল। গত ফেব্রুয়ারি মাসেই তাদের সম্পর্ক ভাঙার কথা সামনে আসে।

তারপর থেকেই প্রাক্তন প্রেমিকের সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সানা বরাবরই আবেদনময়ী অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে তার খোলামেলা দৃশ্যে অভিনয় করাটা পরিবারের লোকেরা মোটেই পছন্দ করতেন না।

এই কারণে এক সময় তার মা তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন সানা। তাই সানার বলিউড ছাড়ার এহেন সিদ্ধান্তের পিছনে পরিবারের চাপ ছিল বলেও মনে করেন অনেকে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি তার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au