ধর্ম

১৫ নভেম্বর হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন

  • 4:52 am - November 13, 2020

নতুন সময় ডেস্ক : দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশকে কব্জায় নিতে মাঠে নেমেছে জামায়াত-বিএনপি। কওমি মতাদর্শীদের শীর্ষ এ সংগঠনের শীর্ষ পদে নিজেদের অনুসারী ও আশীর্বাদপুষ্ট নেতাদের আমির-মহাসচিব বানাতে চেষ্টা করছে তারা। আগামী ১৫ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিলে শীর্ষ পদে নিজেদের পছন্দের লোক বসাতে বিএনপি-জামায়াতের তৎপরতার কথা উঠে এসেছে সরকারি একটি সংস্থার গোয়েন্দা প্রতিবেদনে।

এরই মধ্যে আল্লামা আহমদ শফীর মৃত্যু পরবর্তী আমির নির্বাচন ও নতুন কমিটি গঠনে উদ্যোগ নেওয়া হয়। ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠনের জন্য হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিল ডাকা হয়েছে। ওই কাউন্সিলে নিজেদের পছন্দের ব্যক্তিকে আমির কিংবা মহাসচিব পদে যে কোনো একটিতে বসাতে চায় বিএনপি-জামায়াত। এ নিয়ে দুটি বিকল্প চিন্তা নিয়ে কাজ করছে তারা।

তাদের পরিকল্পনায় রয়েছে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীকে আমির এবং বর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করার। দ্বিতীয় পরিকল্পনায় রয়েছে বর্তমান মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলনা মামুনুল হককে মহাসচিব করার। মাওলানা মামুনুল হক প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে হলেও তার বিরুদ্ধে রয়েছে জামায়াত সম্পৃক্ততার অভিযোগ।

হেফাজতে ইসলামের একাধিক সিনিয়র নেতাদের দাবি, গত কয়েক যুগ ধরে জামায়াত-শিবির হাটহাজারী তথা কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ১৯৮৫ সালে একবার হামলাও চালানো হয়। কিন্তু আল্লামা আহমদ শফীর দৃঢ়তার কারণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। আল্লামা শফীর মৃত্যুর পর তারা আবার হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতে ইসলাম নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় আছে।

তারা হেফাজতে ইসলামের আগামী কাউন্সিলে তাদের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসাতে চায়। এ সম্পর্কিত সরকারি একটা গোয়েন্দা সংস্থা প্রতিবেদনে বলা হয়, হেফাজতে ইসলামকে চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রিক করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত। একই সঙ্গে তাদের আশীর্বাদপুষ্টদের আমির কিংবা মহাসচিব করার পরিকল্পনা করছে। তাদের এ ষড়যন্ত্র সংগঠনটিকে জামায়াতের হাতে তুলে দেওয়ার নামান্তর।

জানা যায়, দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ও কওমি মতাদর্শীদের সঙ্গে জামায়াতে ইসলামীর আদর্শগত মত পার্থক্য থাকলেও বেশ কয়েক বছর ধরে এ সংগঠনকে কব্জায় নিতে মাঠে নামে জামায়াতে ইসলামী। এ প্রক্রিয়ায় জামায়াতের সঙ্গী হয় তাদের রাজনৈতিক মাঠের সঙ্গী বিএনপি।

জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির বছর দু-এক আগে থেকে হেফাজতে ইসলামের মূল কেন্দ্র দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় রাজনৈতিক কর্মকান্ড শুরু করে। হাটহাজারী মাদ্রাসায় ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করে তারা। এরই মধ্যে যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী, মাওলানা তারেক মনোয়ার, জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, শিবির নেতা সালাহউদ্দিন আইয়ুবীসহ জামায়াত-শিবির নেতারা হেফাজতে ইসলাম ও হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক তৎপরতা বৃদ্ধি করে।

হেফাজতে ইসলামের আমির ও দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফীর জানাজায় হেফাজতে ইসলামে জামায়াতের শক্ত অবস্থানের জানান দেয়। ওই দিন জানাজায় জামায়াত শিবিরের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতা অংশ নেন। এমনকি আল্লামা শফীর লাশ বহনকারী গাড়ি, খাটিয়া এবং জানাজার মাঠের মাইকের নিয়ন্ত্রণ ছিল জামায়াত-শিবির নেতাদের দখলে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au