খেলাধুলা

লা লিগায় আবারো হোঁচট খেলো বার্সেলোনা

  • 5:12 am - November 01, 2020
লা লিগায় আবারো হোঁচট খেলো বার্সেলোনা

ঢাকা: লা লিগায় আবারো হোঁচট খেলো লিওনেল মেসির বার্সেলোনা। দেপোর্তিভ আলাভেসের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে কাতালান জায়ান্টস। তবে একই রাতে ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে ইপিএলে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তাসকে ২-০ গোলে হারানো তো কম কথা নয়। সেই ছন্দময় বার্সেলোনাই যেন লা লিগায় এসে রঙহীন ঢিলেঢালা। দেপোর্তেভ আলাভেসের মাঠে খেইহারা লিওনেল মেসি-আনসু ফাতিরা।

কাতালান ফরোয়ার্ডরা একে অন্যের সাথে পাল্লা দিয়ে যেন মিস করেছেন সুযোগগুলো। তবে ম্যাচে আধ ঘণ্টা বয়সে ওদের ব্রাজিলিয়ান গোলকিপার নেতোর বোকামিটা ছাড়িয়ে গেছে সবকিছুকে। সুযোগ কাজে লাগিয়ে স্কোরশিটে নাম লেখালেন আলাভেসের লুইস রিওজা।

প্রথমার্ধ বার্সা শেষ করে ওই এক গোলে পিছিয়ে থেকেই। অবশ্য ম্যাচের ৬৩ মিনিটে সেই গোলটা শোধ করতে পেরেছিল ওরা। গোলের মালিক আতোয়া গ্রিজমান।

ম্যাচ ড্র করায় বার্সা আর আলাভেস দুদলেরই পয়েন্টই হলো আট। লা লিগা টেবিলের ১২ নম্বরে আছে স্প্যানিশ জায়ান্টরা। তাদের ঠিক নিচে আলাভেস। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।

স্পেন থেকে ইংল্যান্ডে আসা যাক। ঘরের মাঠে কপাল পুড়তে চলেছিল চ্যাম্পিয়ন লিভারপুলেরও। ম্যাচের দশ মিনিটেই পাবলো ফোরনালসের গোলে লিড নেয় ওয়েস্ট হ্যাম।

অবশ্য প্রথমার্ধটা এগিয়ে থেকে শেষ কোরতে পারেনি অতিথিরা। হাফটাইমের আগেই পাওয়া পেনাল্টিটা কাজে লাগিয়ে লিভারপুলকে সমতায় ফেরান ইজিপ্সিয়ান কিং মোহামেদ সালা। ড্রয়ের দিকেই গড়াচ্ছিল ম্যাচ। তবে ৮৫ মিনিটে শাকিরির অ্যাসিস্টটা বিফলে যেতে দিলেননা অলরেডদের নয়া রিক্রুট দিয়েগো জোতা।

এই জয়ে নিজেদের মাঠে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থাকার আগের রেকর্ড স্পর্শ করেছে ইয়র্গেন ক্লপের ছেলেরা। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au