গফরগাঁওয়ে আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগে কর্মহীনদের খাদ্য সহায়তা
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ: করোনা মহামারিতে খাদ্য সংকটে পড়া মানুষকে ‘মানবিক সহায়তা’-এর ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে খাদ্যসামগ্রী উপহার পৌছে দিচ্ছে গফরগাঁও উপজেলা মৎস্যজীবি দল।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু জানান, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়াকে আমি ইবাদতের অংশ হিসাবেই মনে করি। মহান রাব্বুল আলামীনের কৃপায় আমার উছিলায় যদি কিছু মানুষের ক্ষুধার কষ্ট মিটে তাতেই আমার তৃপ্তি ও স্বার্থকতা।
তার এ সামান্য উদ্যোগ সফল করতে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
নতুন সময়/টিআই