ধর্ম

আজ খুলছে রাসূলুল্লাহ (সা.) রওজা মোবারক

  • 6:42 am - October 18, 2020

নতুন সময় ডেস্ক : জিয়ারতকারীদের জন্য আজ রোববার থেকে খুলে দেয়া হচ্ছে মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৭ মাস পর ধর্মপ্রাণ মানুষ পবিত্র মদিনা মনোয়ারার রওজা মোবারকে সালাম পেশ করতে পারবেন।

সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন জানান, ১ রবিউল আউয়াল থেকে ওমরাহ’র নিবন্ধনের জন্য নির্দিষ্ট অ্যাপ ‘ইতামারনা’য় নিবন্ধন করে মদিনার রওজা মোবারক জিয়ারত করা যাবে।

বৈশ্বিক মহামারি করোনার শুরুর দিকে সৌদি আরবের সব মসজিদ বন্ধ করে দেওয়ার পর গত ৩১ মে থেকে মসজিদে নববী খুলে দেওয়া হলেও পুরাতন মসজিদ ও রিয়াজুল জান্নাতে নামাজ এবং রওজা শরীফের জিয়ারত স্থগিত ছিল। এখন মুসল্লিরা ‘ইতামারনা’ অ্যাপে নিবন্ধন করে নির্দিষ্ট গেট দিয়ে রওজা শরীফে প্রবেশ করতে পারবেন।

রওজা শরীফে সালাম পেশের জন্য বাব আস সালাম (গেট নং-১) দিয়ে পুরুষরা প্রবেশ করবেন। আর রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য বাবে বিলাল (গেট নং-৩৮) দিয়ে প্রবেশ করতে হবে। অন্যদিকে মহিলারা বাবে উসমান (গেট নং-২৪) দিয়ে প্রবেশ করে নামাজ আদায় ও রওজায় সালাম পেশ করতে পারবেন।

নিবন্ধনের সময় রিয়াজুল জান্নাতে নামাজ আদায় ও রওজায় সালাম পেশের সময় উল্লেখ করে দেওয়া হচ্ছে। একজন জিয়ারতকারী ৩০ মিনিট সময় পাবেন নামাজ আদায় ও জেয়ারত করার জন্য। নিবন্ধন ছাড়া কাউকে রিয়াজুল জান্নাত ও রওজা শরীফে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট অবশ্যই জমা দিতে হবে। অন্যদিকে, আজ ১৮ অক্টোবর থেকে মদিনার পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে।

এছাড়া মসজিদুল হারামে ৬০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।  আজ থেকে দ্বিতীয় ধাপের প্রবাসী ও সৌদি নাগরিকসহ আড়াই লাখ মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। তবে আগামী ১ নভেম্বর থেকে তৃতীয় ধাপে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ করার সুযোগ পাবেন।

এ সময় প্রতিদিন ২০ হাজার মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন এবং মসজিদের ভেতরে ৬০ হাজার মুসল্লিকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে বলেও দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, করোনা পরবর্তী কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ম ও শর্তপালন সাপেক্ষে গত ৪ অক্টোবর থেকে ১ম ধাপে ওমরাহ পালন শুরু হয়। ইতোমধ্যে প্রথম ব্যাচ নিয়মতান্ত্রিকভাবে ওমরাহ সম্পন্ন করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au