শিক্ষা

বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

  • 6:19 am - October 18, 2020

নতুন সময় ডেস্ক : ২০২১ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। তালিকায় ১০০১ নম্বর অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ভালো থেকে খারাপের সূচিতে বিশ্বের ৯৩টি দেশের ১৫শ’ বিশ্ববিদ্যালয়ের তালিকা করে টাইমস হায়ার এডুকেশন।

চারটি মানদণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়েছে। তা হলো: শিক্ষা প্রদান, গবেষণা, জ্ঞান বিতরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড। বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৮টিই যুক্তরাষ্ট্রে। নিচে সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো।

১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

টানা পাঁচ বছর ধরে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়।

২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয় গত বছর চার নম্বরে ছিল। এবার তালিকার দুই নম্বরে স্থান করে নিলো।

৩. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

গতবার যুক্তরাষ্ট্রের এ বিশ্ববিদ্যালয় সাত নম্বরে ছিল। এবার তিন নম্বরে জায়গা করে নিলো।

৪. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

গত বছর দ্বিতীয় অবস্থানে ছিল ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৫. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবারের সূচিতে পাঁচ নম্বরে রয়েছে।

৬. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

গতবারের তালিকায় তিন নম্বরে ছিল যুক্তরাজ্যের এই নামকরা বিশ্ববিদ্যালয়। এবার তিন ধাপ নিচে নেমে এর অবস্থান ছয় নম্বরে।

৭. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে

গতবার শীর্ষ দশে জায়গায় না পাওয়া অ্যামেরিকার এই বিশ্ববিদ্যালয় এ বছর সাত নম্বরে পৌঁছে গেছে।

৮. ইয়েল বিশ্ববিদ্যালয়

ইয়েল ইউনিভার্সিটি গতবারের অবস্থানেই আছে।

৯. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

প্রিন্সটন ইউনিভার্সিটি গতবার ছয় নম্বরে ছিল। এবার নেমে গেছে নয় নম্বরে।

১০. ইউনিভার্সিটি অব শিকাগো

ইউনিভার্সিটি অব শিকাগোর অবনতি হয়েছে। গতবার ৯ নম্বরে ছিল। এবার ১০ নম্বরে নেমে গেছে।

সূত্র: টাইমস হায়ার এডুকেশন

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au