অর্থনীতি

ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন গ্রাহক

  • 5:05 am - September 29, 2020

নতুন সময় ডেস্ক : নানা কারণে মানুষ এখন ব্যাংকের চেয়ে নিজের হাতেই টাকা রাখতে স্বচ্ছন্দ বোধ করছেন। গত জুন-জুলাই এক মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে ১৮ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা, যা নজিরবিহীন। শুধু তা-ই নয়, এক বছরের ব্যবধানে ব্যাংক থেকে টাকা উত্তোলনের হার বেড়েছে ৩৩ দশমিক ৬৮ শতাংশ। ২০১৯ সালের জুলাই পর্যন্ত ব্যাংকের বাইরে টাকার পরিমাণ ছিল ১ লাখ ৫৭ হাজার কোটি।

সেখানে ২০২০ সালের জুলাই পর্যন্ত ব্যাংকের বাইরে এ পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার কোটি টাকা। অথচ জুনেও ব্যাংকের বাইরে টাকা ছিল ১ লাখ ৯২ হাজার কোটি। সে হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংক থেকে ১৮ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এর ফলে ব্যাংক খাতের চাহিদা (ডিমান্ড ডিপোজিট) আমানত কমে আসছে। এক মাসের ব্যবধানে ডিমান্ড ডিপোজিট কমেছে ৫ শতাংশ।

তবে এক মাসের ব্যবধানে ব্যাংক খাতের মেয়াদি আমানত কিছুটা বেড়েছে, যা জুনে ছিল ১১ লাখ ৮১ হাজার কোটি টাকা। সেটি জুলাই শেষে দাঁড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার কোটিতে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে অব্যাহত অনিয়ম-দুর্নীতির কারণে ব্যাংক খাতে মানুষের আস্থা কমছে, অন্যদিকে করোনাভাইরাস মহামারীর কারণে যে কোনো সময় নগদ টাকার প্রয়োজন হতে পারে ভেবে মানুষ ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিজের হাতে রেখে দিচ্ছে।

আবার এই করোনা মহামারীতে মানুষের রোজগার কমে গেলেও ব্যয় বেড়েছে। ফলে নিজেদের চাহিদা ও প্রয়োজন মেটাতে আমানত তুলে নেওয়ার পাশাপাশি অনেকেই তাদের সঞ্চয়ও ভেঙে ফেলছেন। এতে ব্যাংকের ডিপোজিট কমে আসছে। মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে ডিপোজিটের হার ৩০ শতাংশ কমে গেছে। শুধু এক মাসে, অর্থাৎ চলতি বছরের জুন-জুলাই ব্যবধানে ব্যাংক খাতের ডিপোজিট কমেছে ১৯ শতাংশের বেশি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আগস্টে ঈদুল আজহা উদ্্যাপিত হয়েছে। এ ছাড়া কভিড-১৯-এর কারণে মানুষের জীবনযাত্রার খরচ কিছুটা বেড়েছে। ফলে ওই সময় ব্যাংক থেকে মানুষ টাকা কিছুটা বেশি তুলেছে। কিন্তু মেয়াদি আমানত তো বেড়েছে। ফলে ব্যাংক খাতের ওপর থেকে মানুষের আস্থা কমে যাচ্ছে এটা বলা যাবে না।

সূত্র জানান, গত বছরের শেষ দিকে শুরু হওয়া কভিড-১৯ মহামারী আসলে আরও কতটা দীর্ঘায়িত হবে তা বলতে পারছে না খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষ কাজ হারিয়ে বেকারের তালিকায় নাম লিখিয়েছেন। আবার ব্যবসা-বাণিজ্যের মন্দাবস্থাও কাটছে না। কেননা মানুষ একেবারে জরুরি ছাড়া কেনাকাটা করছে না। শুধু তা-ই নয়, কোনো কোনো ক্ষেত্রে অনেকের কাজ আছে কিন্তু নিয়মিত বেতন পাচ্ছেন না।

ফলে নিম্ন ও মধ্যবিত্তরা সংসারের খরচ মেটাতেই এখন হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে মানুষ টাকা ব্যাংকে না জমিয়ে উল্টো ব্যাংক থেকে তুলে নিচ্ছেন। এর ফলে এক মাসের ব্যবধানে ১৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছেন গ্রাহকরা। একইভাবে গত বছরের জুলাই থেকে এ বছরের জুলাই পর্যন্ত সময়ে ৫৩ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। আর ছয় মাসের ব্যবধানে এর পরিমাণ ৩৫-৪০ হাজার কোটি টাকা।

পাশাপাশি ব্যাংক খাতের আমানত ও সঞ্চয়ের পরিমাণও কমছে দ্রুতগতিতে। শুধু জুন-জুলাই এক মাসের ব্যবধানে ব্যাংক খাতের ডিপোজিট কমেছে ৫ শতাংশের বেশি। তবে এ সময়ে দীর্ঘমেয়াদি আমানত বেড়েছে ১ দশমিক ৮৭ শতাংশ। এ প্রসঙ্গে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা মহামারীতে বিপুলসংখ্যক মানুষ কাজ হারিয়ে নতুন করে বেকার হয়েছে। বিশ্ব শ্রম সংস্থাও (আইএলও) বলছে, প্রতি চারজনে একজন মানুষ এখন বেকার। ফলে মানুষ সঞ্চয় ভেঙে জীবন ধারণ করছেন।

আবার কেউ কেউ তাৎক্ষণিক প্রয়োজন মেটাতেও ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছে রাখছেন। ফলে ব্যাংকে আমানতের পরিমাণ কমছে। এ পরিস্থিতি কতটা দীর্ঘায়িত তা আগে বোঝা না গেলেও এখন সবাই বুঝতে পারছে, কভিড-১৯ সংকট শিগগিরই কাটছে না। ফলে মানুষের কিছু চাহিদা নতুন করে বেড়েছে, যেমন স্বাস্থ্য পরিচর্যা, খাবারের মেনুতে পরিবর্তন, চিকিৎসা ইত্যাদি। কিন্তু আয় তো থেমে গেছে।

এজন্য মানুষকে বাধ্য হয়ে ব্যাংকে থাকা টাকা তুলে নিচ্ছে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংক বাংলাদেশ মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কভিড-১৯ একটা বহুমাত্রিক সংকট। এমন সংকট মানুষ আগে কখনো মোকাবিলা করেনি। এ ছাড়া সব শ্রেণির মানুষই কমবেশি আক্রান্ত। মানুষের আয়-রোজগারেও একটা প্রভাব পড়েছে। কিন্তু জীবন ধারণের খরচ কোনো কোনো ক্ষেত্রে বেড়ে গেছে। এর ফলে মানুষ একদিকে নতুন করে ডিপোজিট রাখতে পারছেন না, অন্যদিকে আগের রাখা ডিপোজিটের অর্থ অনেকেই তুল নিচ্ছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au