বিনোদন

এবার দীপিকাকে এনসিবি’র জিজ্ঞাসাবাদ

  • 5:47 am - September 25, 2020

চারিদিকে নানান গুঞ্জন, আর তার মধ্যেই আজ এনসিবি’র তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মাদক যোগে তাকে এই তলব। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি দীপিকা। তবে বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে গোয়ায় শুটিং পর্ব গুটিয়ে স্বামী রণবীর সিংহের সঙ্গে বিশেষ বিমানে বৃহস্পতিবার রাতেই মুম্বই পৌঁছেছেন দীপিকা।

সঙ্গে ছিলেন আইনজীবীরাও। শুধু তাই নয়, প্রভাদেবীতে দীপিকার বাসভবনের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ। জানা গেছে, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে আজ তলব করা হয়েছে। এনসিবি সূত্রের দাবি, করিশ্মা ও জনৈক ‘ডি’-এর হোয়াটসঅ্যাপ বার্তায় মাদক প্রসঙ্গ রয়েছে। এই ‘ডি’-এর খোঁজে রয়েছেন তদন্তকারীরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা জিজ্ঞাসাবাদের মুখে নামী অভিনেত্রীদের মাদক যোগের কথা জানিয়েছেন। রিয়া চক্রবর্তীও অনেকের নাম সামনে এনেছেন। সেই সূত্রেই এসেছে সারা ও রাকুলের নাম। কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশন সংস্থার কর্মী ক্ষিতিজ রবিপ্রসাদকেও আজ ডেকে পাঠিয়েছে এনসিবি।

বলিউডের আর এক অভিনেত্রী রাকুল প্রীত সিংহকেও মাদক যোগের বিষয় নিয়ে আজই জিজ্ঞাসাবাদ করবেন এনসিবি’র গোয়েন্দারা। এ দিকে, মাদক চক্রের পান্ডা হিসেবে পরিচিত কমলজিৎকে গ্রেফতার করেছে এনসিবি। একটি সংবাদমাধ্যমের দাবি, জেরার মুখে টেলিভিশন জগতের অন্তত ২০ জনের নাম প্রকাশ করেছেন ওই মাদক ব্যবসায়ী।

যদিও প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদী সরকারের কৃষি বিলের বিরুদ্ধে দেশ জুড়ে কৃষক বিক্ষোভের ঘোষিত কর্মসূচি থেকে নজর ঘোরাতেই বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের ডাকা হয়েছে?  এছাড়া গত জানুয়ারিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রদের উপর হামলার প্রতিবাদে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা। আহত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে।

ওই হামলায় অভিযোগের আঙুল উঠেছিল এবিভিপি’র দিকে। সঙ্ঘ পরিবারের রাজনীতির সঙ্গে সেই দূরত্বের কারণেই দীপিকাকে নিশানা করা হচ্ছে বলেও অনেকে সন্দেহ করছেন। শুধু দীপিকাই নন, রাকুল প্রীত সিংহ, সারা আলি খান, শ্রদ্ধা কাপূরদের মত বড় বড় তারকাদের তলব করে যেভাবে জল ঘোলা করা হচ্ছে তাতে এর পেছনে কোনও ভিন্ন রাজনীতি কাজ করছে কি না, সে প্রশ্নও উঠেছে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তকে ঘিরে বিহার ও মহারাষ্ট্র সরকারের সংঘাত সামনে এসেছিল। নরেন্দ্র মোদী, নীতীশ কুমারদের দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বিহারের ভোটের কথা মাথায় রেখে মৃত্যু তদন্ত নিয়ে রাজনীতি হচ্ছে। সুশান্তের পরিবারের পক্ষে ওঠা অভিযোগগুলো নিয়ে এই মুহূর্তে সিবিআই, ইডির তৎপরতা দেখা না গেলেও প্রতিদিন সংবাদ শিরোনামে এনসিবি। অভিনেতাকে ঘিরে মূল তদন্ত পথ হারাচ্ছে কিনা, তাও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : আনন্দবাজার

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au