ওপার বাংলা

কঠিন সময় দীপিকার, এনসিবি কার্যালয়ে কড়া নিরাপত্তা

  • 4:52 am - September 25, 2020
কঠিন সময় দীপিকার, এনসিবি কার্যালয়ে কড়া নিরাপত্তা

বিনোদন: মাদককাণ্ডে নাম জড়ানোর পর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) অফিদফতরে আজ হাজির হওয়ার কথা রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালেই মুম্বাইয়ের এনসিবি কার্যালয়ে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ইতোমধ্যে বলিউডের এই অভিনেত্রীর হাজিরা ঘিরে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনসিবি অফিসের চারপাশ নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

আনলক শুরুর পর সম্প্রতি গোয়ায় শুটিং করতে যান দীপিকা। এরইমধ্যে ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে তার মাদক চ্যাট প্রকাশ্যে আসলে গেল বুধবার নায়িকাকে সমন পাঠানো হয়। এনসিবির তলবের পরই গোয়ার হোটেলে বসে আইনজীবীদের সঙ্গে এ নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন দীপিকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই আলোচনায় যুক্ত হন দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিংও।

দীপিকার এই কঠিন সময়টিতে তিনি যে মানসিকভাবে ভেঙে না পড়েন সেজন্য তার পরিবার ও কাছের মানুষরা পাশে দাঁড়িয়ে দারুণভাবে তাকে সাপোর্ট দিচ্ছেন।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার বান্ধবী ও প্রেমিকা রিয়া চক্রবর্তী গ্রেফতারের পরই মাদককাণ্ডে একে একে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাডুকোন ও রাকুল প্রীত সিংদের নাম আসতে থাকে। এই ৪ নায়িকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনসিবি। আগামীকাল ২৬ সেপ্টেম্বর সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে হাজির হতে হবে। তবে রাকুল প্রীত সিং কবে হাজির হবেন, তা জানা যায়নি।

সুশান্তের মৃত্যুর ৮৬ দিনের মাথায় টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর গেল ৮ সেপ্টেম্বর মাদককাণ্ডে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। তার জামিন আবেদন বাতিল করে ১৪ দিনের জন্য পাঠানো হয় মুম্বাইয়ের বাইকুল্লা জেলে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুম্বাই জেল থেকে রিয়ার মুক্তি পাওয়ার কথা থাকলেও তাকে ৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে। এরইমধ্যে মাদককাণ্ডে রিয়ার ভাই শৌভিককেও গ্রেফতার করা হয়েছে।

গেল ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) এর হাতে উঠে তদন্তভার।

সুশান্তের মৃত্যুর পর ২৫ জুলাই তার বাবা কে কে সিং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও বিষণ্নতার জন্য তাকে দায়ী করে এফআইআর দায়ের করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au