আইন আদালত

সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা: ঘাতক মিজানুরের বাবা-মা গ্রেপ্তার

  • 4:45 am - September 25, 2020
সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা: ঘাতক মিজানুরের বাবা-মা গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর অদূরে সাভারে স্কুলছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীর (২০) বাবা আবদুর রহমান চৌধুরী (৬০) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার চারিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবদুর রহমান নীলা রায় হত্যা মামলার ২ নম্বর ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা ৩ নম্বর আসামি। তারা সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এ-৭৪/২ ব্যাংক কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন।

নীলা রায় হত্যাকাণ্ডে ঘটনায় সেলিম পালোয়ান নামে সন্দেহভাজন এক যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। গেল মঙ্গলবার রাতে মানিগঞ্জের আরিচাঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মিজানুরের প্রতিবেশী ও হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

র‌্যাব-৪ এর জমির উদ্দিন আহমেদ জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় নীল হত্যার মূল আসামি মিজানুরের বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর তারাও মিজানুরের মতো আত্মগোপনে চলে যান। পলাতক মিজানুরকে গ্রেপ্তারের অভিযান চলছে।

গেল রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভাইয়ের সঙ্গে রিকশা করে হাসপাতালে যাওয়ার পথে নীলা রায়কে ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেন মিজানুর। নীলার পরিবারের দাবি, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পরদিন সোমবার রাতে নিহতের বাবা নারায়ণ রায় সাভার থানায় মিজানুর, তার বাবা আবদুর রহমান চৌধুরী, মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au