আইন আদালত

গ্রেপ্তারের পর ছেড়ে দেয়া হয়, পুলিশ আমাকে অনেক মেরেছে: ভিপি নুর

  • 4:34 am - September 22, 2020
গ্রেপ্তারের পর ছেড়ে দেয়া হয়, পুলিশ আমাকে অনেক মেরেছে: ভিপি নুর

ঢাকা: নানা নাটকীয়তার পর গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মাথায় ছেড়ে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে ছেড়ে দেয়া হলেও তাকে বেধড়ক পেটানো হয়েছে বলে অভিযোগ করেছেন এই ছাত্রনেতা।

নূর বলেন, ডিবি কার্যালয়ে খুব ভালো ব্যবহার পেয়েছি। কিন্তু রাস্তাতেই তো পিটিয়ে আমাদের আধা-মরা করেছে। রাস্তায় আনার সময়ই তো আমাকে মারছে। সিনেমার স্টাইলে জাম্প করে পুলিশ আমাকে কাঠ দিয়ে বেধড়ক মেরেছে। আমি বলেছি, নেতাকর্মীদের রেখে পালাবো না।

ভিপি নুর বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম কিন্তু হঠাৎ পুলিশ কেন আমাদের ওপর হামলা করেছে সেটা বুঝতে পারিনি। রড, কাঠ এসব দিয়ে ফিল্মি স্টাইলে আমাদের উপর হামলা চালানো হয়।

তিনি বলেন, আমরা বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হই। আমি আগেও বলছি এদেশে বিচার নাই, আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। সুতরাং আমার বিচার হচ্ছে জনগণের কাছে। আমরা তো কোন অপরাধী না, আমরা ছাত্রনেতা। আমরা মার খেলাম, শার্ট ছিঁড়ে গেলো। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে যাচ্ছিলাম। কোনো প্রকার উস্কানি ছাড়া পুলিশ কেন আক্রমণ করল তা বুঝতে পারিনি। এও বুঝতে পারিনি কী কারণে আমাদের ধরে আনা হলো এবং আবার ছেড়ে দেয়া হলো। যেটা মনে হচ্ছে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য এটা করা হয়েছে।

এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন ও ভিপি নুরসহ নেতাকর্মীদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে প্রেসক্লাবে যাওয়ার মুখে মৎস্য ভবন এলাকা থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারের পর ডাকসুর সাবেক ভিপি নূরকে নিয়ে নানা নাটকীয়তা ঘটেছে সোমবার রাতে। প্রথমে পুলিশ তাকে মৎস্য ভবন এলাকা থেকে কয়েক সঙ্গীসহ আটক করে। প্রায় দেড় ঘণ্টা পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে আবার তাকে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ।

রাত পৌনে ১টার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au