বিনোদন

অস্কার মনোনয়নের দৌঁড়ে প্রিয়াঙ্কা

  • 6:57 am - September 21, 2020

নতুন সময় ডেস্ক : ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার জন্য সুখবর আসছে। ২০২১ সালের অস্কার পুরস্কারের জন্য মনোনয়নের দৌঁড়ে শক্তিশালী প্রার্থী হচ্ছেন তিনি। এমনটাই ধারণা করা হচ্ছে। আসন্ন অস্কারে মেরিল স্ট্রিপ, কেট ব্ল্যানচেটদের তালিকায় নিজের নামও যুক্ত করে নিতে পারেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। মার্কিন এক সংবাদসংস্থা এমনটাই দাবি করেছে।

এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রী অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার জয় করতে পারেননি। এবার হঠাৎ করেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, ২০২১ সালের অস্কার পুরস্কারের জন্য মনোনয়নের দৌঁড়ে শক্তিশালী প্রার্থী হবেন ‘দেশি গার্ল’। জানা গেছে, আগামী বছরের অস্কারে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেতে পারেন তিনি।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নেয়ার’ সিনেমার সৌজন্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সাফল্য পেয়েছিলেন এ আর রহমান এবং রেসুল পুকুট্টি। তারপর আর অস্কারের মঞ্চে ভারতের তেমন কোনও সাফল্য নেই। প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য কয়েক বছর ধরেই অস্কারের রেড কার্পেট মাতাচ্ছেন। তবে এবারে অস্কারের মঞ্চে সেরা সহ-অভিনেত্রীদের তালিকায় প্রিয়াঙ্কার নাম ভেসে উঠার সম্ভাবনা প্রবল।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম সম্প্রতি সম্ভাব্য অস্কার প্রতিদ্বন্দ্বিদের নামের একটি তালিকা প্রকাশ করে। আর তাতেই উঠে আসে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। ধারণা করা হচ্ছে, প্রিয়াঙ্কা অভিনীত আসন্ন সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’র জন্য এবার অস্কারে মনোনয়ন পাবেন অভিনেত্রী।

মার্কিন নির্মাতা রামিন বাহরানি পরিচালিত সিনেমাটিতে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও ও আদর্শ গৌরব। করোনা সংকটের আবহে সিনেমাটি এখনও মুক্তি পায়নি। তবে খুব শিগগিরই ওয়েব প্ল্যাটফর্মে আসবে ‘দ্য হোয়াইট টাইগার’। আর তারপরই আসন্ন অস্কারের দৌঁড়ে শামিল হয়ে যাবেন বলিউডের ‘দেশি গার্ল’। প্রিয়াঙ্কাই এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘ডার্ক হর্স’ হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au