অর্থনীতি

এক নজরে পিঁয়াজ রফতানি আয়ে শীর্ষ যেসব দেশ

  • 5:38 am - September 20, 2020

গত দু’বছর ধরে পিঁয়াজ বাংলাদেশ ও ভারতে একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশি দেশ ভারত হঠাৎ পিঁয়াজ রফতানি বন্ধ করে দিলে অস্থির হয়ে ওঠে বাংলাদেশের বাজার। বিপাকে পড়েন এখানকার সাধারণ মানুষ। কেননা, বাংলাদেশ বেশির ভাগ পিঁয়াজ ভারত থেকেই আমদানি করে থাকে। অবশ্য, পরে বিভিন্ন দেশকে পিঁয়াজ আমদানি করে বাজার স্বাভাবিক করেছিল বাংলাদেশ।

এবারও পিঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। আবারও অস্থির হয়ে উঠতে শুরু করেছে দেশের পিঁয়াজের বাজার। আসুন জেনে নেওয়া যাক- কোন কোন দেশ পিঁয়াজ রফতানি করে সব থেকে বেশি আয় করে। এ নিয়ে তালিকা করেছে ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকম। ২০১৯ সালে পিঁয়াজ রফতানি করে শীর্ষ আয় করা দেশের তালিকা ক্রমানুসারে তুলে ধরা হল।

১. নেদারল্যান্ডস
পিঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ৮১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার আয় করে। বিশ্বের রফতানি হওয়া মোট পিঁয়াজের সাড়ে ২০ শতাংশ রফতানি করেছে নেদারল্যান্ডস।

২. চীন
পিঁয়াজ রফতানি করে ২০১৯ সালে ৬০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার আয় করেছে। বিশ্বের রফতানি হওয়া মোট পিঁয়াজের ১৫ শতাংশ রফতানি করে চীন।

৩. ভারত
বাংলাদেশের আমদানিকৃত পিঁয়াজের অন্যতম উৎস ভারত। গতবছর পণ্যটি রফতানি করে ৩৬ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার আয় করেছে দেশটি। বিশ্বে পিঁয়াজ রফতানি বাজারের ৯ দশমিক ১ শতাংশ ছিল ভারতের দখলে।

৪. মেক্সিকো
বিশ্বে রফতানি হওয়া মোট পিঁয়াজের ৮ দশমিক ৯ শতাংশ রফতানি করে মেক্সিকো। এই দেশটি গত বছর পিঁয়াজ রফতানি করে ৩৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেছে।

৫. যুক্তরাষ্ট্র
পিঁয়াজ রফতানি করে যুক্তরাষ্ট্র ২০১৯ সালে ২৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার আয় করেছে। গত বছর বিশ্বে যত পিঁয়াজ রফতানি হয়েছে তারমধ্যে ৭ দশমিক ২ শতাংশ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

৬. মিশর
পিঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ২৭ কোটি ২৫ লাখ মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশ প্রায় সময় এই দেশ থেকেও পিঁয়াজ আমদানি করে থাকে।

৭. স্পেন
পিঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ২১ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার আয় করেছে। পিঁয়াজ রফতানি করে আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান সপ্তম স্থানে।

৮. নিউজিল্যান্ড
পিঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ১১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয় করেছে।

৯. পোল্যান্ড
পিঁয়াজ রফতানি করে দেশটি গতবছর ১০ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার আয় করেছে। ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকমের তালিকায় পিঁয়াজ রফতানি করে শীর্ষ আয়ের দিক থেকে দেশটির অবস্থান নবম।

১০. ফ্রান্স
ইউরোপের এই দেশটি পিঁয়াজ রফতানি করে ২০১৯ সালে ৯ কোটি ৬১ লাখ মার্কিন ডলার আয় করেছে। গত বছর রফতানি হওয়া মোট পিঁয়াজের ২ দশমিক ৪ শতাংশ রফতানি করে দেশটি। তাদের অবস্থান দশম।

১১. পেরু
দক্ষিণ আমেরিকার দেশটি পিঁয়াজ রফতানি করে গত বছর ৮কোটি ৫৬ লাখ মার্কিন ডলার আয় করেছে।

১২. তুরস্ক
তুরস্ক ২০১৯ সালে ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেছে পিঁয়াজ রফতানি করে। তাদের অবস্থান ১২তম।

১৩. জার্মানি
পিঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ৪ কোটি ৫১ লাখ মার্কিন ডলার আয় করেছে। বিশ্বে গত বছর রফতানি হওয়া মোট পিঁয়াজের ১ দশমিক ১ শতাংশ রফতানি করে দেশটি।

১৪. ইতালি
ইউরোপের এই দেশটি ২০১৯ সালে ৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের পিঁয়াজ রফতানি করেছে।

১৫. কানাডা
পিঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ৪ কোটি ১৯ লাখ মার্কিন ডলার আয় করেছে।

সূত্র: ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকম

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au