অর্থনীতি

‘রেমিটেন্স ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকবে’

  • 12:56 am - September 03, 2020
‘রেমিটেন্স ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকবে’

ঢাকা: সরকারের সময়োচিত পদক্ষেপ ও নীতি সহায়তার কারণে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রেমিটেন্স প্রবাহে ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ ব্যক্ত করেছেন সামনের দিনগুলোতেও রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক এই ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জুলাই-আগস্ট সময়ে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি। রপ্তানি আয়ের ক্ষেত্রেও একই অবস্থা। আশা করি আগামী দিনেও ইতিবাচক এই ধারা চলতে থাকবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভাশেষে অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের হিসাবমতে, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট দুই মাসে ৪৫৬ কোটি ৩৪ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাস হিসেবে আগস্টে রেমিটেন্স এসেছে ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার।

রেমিটেন্স প্রবাহের উচ্চ প্রবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন,তিনি রেমিটেন্স প্রবাহের বিষয়ে একটি জরিপ পরিচালনা করে দেখেছেন রেমিটেন্সের বড় একটি অংশ আসে অবৈধ চ্যানেলে। তিনি বলেন, কিন্তু আমরা চাই,প্রবাসীরা যেন বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান। এ কারণে রেমিটেন্স প্রবাহের ওপর ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার ঘোষণা করা হয়, যার ভাল ফল এখন পাওয়া যাচ্ছে।

তিনি জানান, গত এক বছরে রেমিটেন্স পাঠানোর বিষয়ে বা প্রেরিত রেমিটেন্সের উৎস সম্পর্কে কেউ কোনো প্রশ্ন তোলেনি।

তিনি আরো বলেন, আমি সবসময় একটি বিষয় বিশ্বাস করি, সেটা হলো আমাদের সম্পদ আছে এবং সেগুলোকে ব্যবহার করতে হবে। আমাদের অভ্যন্তরীণ সব সম্পদকে অর্থনীতির মূলধারায় আনতে হবে। কর্মোদ্যোগ অর্থনীতিকে প্রভাবিত করে এবং তার বহু ধরনের সুফল পাওয়া যায়।

জুলাই-আগস্ট সময়ে রেমিটেন্স প্রবাহের ৫০ শতাংশ প্রবৃদ্ধিকে ‘অভূতপূর্ব’ অভিহিত করে মুস্তফা কামাল বলেন, এটা অবিশ্বাস্য ঘটনা। তিনি বলেন, বিগত ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের সঙ্গে তুলনায় এবারের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ৫০ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে, যা অবিশ্বাস্য ঘটনা।

তিনি মনে করেন প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে যেমন বেগবান করছেন, পাশাপাশি তাদের পরিবারের আর্থিকভিত্তিকে আরো শক্তিশালী করছেন।

প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহবান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এতে প্রবাসীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন। তিনি বেশি বেশি রেমিটেন্স প্রেরণ করায় প্রবাসীদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর ধন্যবাদ জানান।

কভিড-১৯ অতিমারি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার চাই এই ঋণের অর্থ স্বচ্ছতার সাথে বিতরণ হোক, যেন কোনো ধরনের অনিয়ম না হয়। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজে ঋণ বিতরণ কার্যক্রম তদারকি করছেন, যাতে ঋণ পাওয়ার উপযোগী কোনো ব্যক্তি বা ব্যবসায়ী বাদ না পড়েন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au