অর্থনীতি

বছর শেষে ভিয়েতনামকে টপকে যাবে বাংলাদেশ

  • 5:41 am - August 30, 2020
বছর শেষে ভিয়েতনামকে টপকে যাবে বাংলাদেশ

ঢাকা: গত এক দশক ধরে বিশ্বের শীর্ষ দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ হলেও সম্প্রতি অ্যাপারেল খাতে বাংলাদেশকে টপকে গেছে ভিয়েতনাম। গত অর্থ বছরের ১২ মাসে বিশ্ব বাজারে তৈরি পোশাক রপ্তানি থেকে ভিয়েতনামের আয় এসেছে ৩০ বিলিয়ন ৯১ কোটি ডলার, যেখানে বাংলাদেশের এসেছে ২৭ বিলিয়ন ৯৫ কোটি ডলার।

অর্থাৎ ভিয়েতনামের রপ্তানি আয় বাংলাদেশের চেয়ে ৩ বিলিয়ন বা ২৯৬ কোটি টাকা বেশি। আর এর মাধ্যমে বিশ্ববাজারে শীর্ষ দ্বিতীয় অবস্থান থেকে হার মেনেছে ‘মেইড ইন বাংলাদেশ’।

তবে এ খাতের রপ্তানিকারকরা বলছেন, ভিয়েতনামের অ্যাপারেল রপ্তানির মধ্যে সু ও টেক্সটাইল একসাথে ধরা হয়, যেখানে বাংলাদেশের অ্যাপারেল রপ্তানিতে শুধু টেক্সটাইল খাতকেই বোঝানো হয়। তাছাড়া কোভিড-১৯ এর কারণে গত দুই মাস (মার্চ-এপ্রিল) বন্ধ ছিল, যেখানে ভিয়েতনামের রপ্তানি চালু ছিল। বছর শেষে আবার ভিয়েতনামকে পেছনে ফেলবে বাংলাদেশ, এমনটাই দাবি তাদের।

আর বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শক্ত প্রতিযোগী ভিয়েতনাম। গত পাঁচ বছরে তারা ভালো অবস্থান তৈরি করেছে। দেশটি ইউরোপের সঙ্গে এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) করতে পারলে বাংলাদেশের মতো তারাও জিএসপি সুবিধা পাবে তারা, এতে তারা আরো এগিয়ে যাবে। তবে তাদের পেছনে ফেলতে উদ্যোক্তাদের পরিবর্তনশীল বাজারে টিকে থাকতে ক্রেতার চাহিদাকে মাথায় রেখে রকমারি পণ্য তৈরিতে জোর দিতে হবে। পাশাপাশি চীন থেকে সরে আসা বিনিয়োগকারীদের সুবিধা দিয়ে দেশে টানতে হবে।

বিজিএমইএ’র তথ্য মতে, ২০২০ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়) বিশ্ববাজারে ৯৬৮ কোটি ৪৯ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদশ। চলতি বছরের একই সময়ে ভিয়েতনাম রপ্তানি করেছে ১ হাজার ৫০ কোটি ৯১ ডলারের তৈরি পোশাক। গত পাঁচ মাসে বাংলাদেশের চেয়ে ৮২ কোটি ডলারের পোশাক রপ্তানি বেশি করেছে ভিয়েতনাম। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ বেশি পোশাক রপ্তানি করলেও মার্চ থেকে এগিয়ে ভিয়েতনাম। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে ১১২ কোটি ডলারের বেশি তৈরি পোশাক পণ্য রপ্তানি করে।

মার্চে বাংলাদেশ ২২৬ কোটি ডলারের পোশাক পণ্য রপ্তানি করে, যেখানে একই মাসে ভিয়েতনাম করে ২৩৪ কোটি ডলারের পণ্য রপ্তানি। এপ্রিলে বাংলাদেশ ৩৭ কোটি ডলার আর ভিয়েতনাম করে ১৬১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। আর মে মাসে বাংলাদেশ ১২৩ কোটি ডলারের পোশাক পণ্য রপ্তানি করে যেখানে একই মাসে ভিয়েতনাম রপ্তানি করেছে ১৮৬ কোটি ডলারের পোশাক পণ্য।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতে, বিশ্ব বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা ৬ দশমিক ৮ শতাংশ আর ভিয়েতসামের ৬ দশমিক ২ শতাংশ। আর ৩০ দশমিক ৮ শতাংশ নিয়ে শীর্ষ অবস্থানে চীন।

খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনায় বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১৮ দশকিম ১২ শতাংশ আর ভিয়েতনামের কমেছে ৩ দশমিক শূন্য ৯ শতাংশ। আগামী ডিসেম্বর পর্যন্ত কারখানাগুলোতে সক্ষমতার মাত্র ৩৫-৪০ শতাংশ কার্যাদেশ রয়েছে। বর্তমানে বায়ারদের কাছ থেকে স্বাভাবিকের তুলনায় ক্রয়াদেশ অনেক কম আসছে, যেটা নেওয়া সম্ভব হচ্ছে না। তারা বলছেন, বিশ্ববাজারে টিকে থাকতে রপ্তানি আয়ের বড় এ খাতকে অতীতের মতো সরকারের কাছ থেকে পলিসিগত সাপোর্ট আর নীতি সহায়তা প্রয়োজন, পাশাপাশি ইনসেনটিভ বাড়াতে হবে।

বিকেএমইএ’র পরিচালক ফজলে শামিম এহসান বলেন, গত পাঁচ বছরে ভিয়েতনামের অবস্থানের অনেক উন্নতি হয়েছে। তাদের পলিসিগত সাপোর্ট তাদের এগিয়ে দিচ্ছে। আমাদের ইইউ বা ইউএস-এ মাল ডেলিভারি দিতে ১ মাস লাগে তাদের ১০-১২ দিনে হয়ে যায়। আমাদের ব্যবসায়ী সহজিকরণ সূচক কঠিন তাদের অনেক সহজ করা হয়েছে। কোভিড-১৯ এর ফলে আমাদের দুই মাস পোশাক রপ্তানি বন্ধ ছিল, ভিয়েতনামে এমনটা ছিল না। তাদের অ্যাপারেল রপ্তানিতে সু এবং টেক্সটাইল আছে, আমাদের অ্যাপারেল রপ্তানিতে শুধু টেক্সটাইল ধরা হয়। আমাদের অর্ডার আসছে, গ্রোথ এখন ভালোর দিকে। পাঁচ মাসে তারা আমাদের থেকে এগিয়ে গেলেও বছর শেষে আমরা আবারও শীর্ষ দ্বিতীয় অবস্থান ফিরে যেতে পারব।

এ বিষয়ে গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আলী নূর বলেন, ভিয়েতনামে কাঁচামালের সরবরাহ, পণ্য আকর্ষণ আর বিদেশি বিনিয়োগের পরিবেশ রয়েছে। এটা সম্ভব হয়েছে সরকারের নানা কৌশলে। ইইউ’র সাথে এফটিএ হলে তারা আমাদের থেকে এগিয়ে যাবে। এখন আমাদের শুল্ক বাধা দূর করতে হবে, চীন থেকে সরে আসা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। আমাদের ট্যাক্সের পরিমাণ বেশি, ওয়ানস্টপ সার্ভিসের কথা বলা হলেও এর বাস্তবায়ন কি আছে? লকডাউনে শিপমেন্ট হয়নি, ভিয়েতনাম পেরেছে, কোভিড মোকাবিলায়ও সক্ষম হয়েছে তারা। বিনিয়োগকারীদের আনতে পারলে বিশ্ব বাজারে পোশাক রপ্তানির শীর্ষ দেশ হতে পারবে বাংলাদেশ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au