বিনোদন

দিশা, সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন সূরজ পাঞ্চোলি

  • 8:33 am - August 07, 2020

নতুন সময় ডেস্ক : অবশেষে দিশা সালিয়ান ও সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন সূরজ পাঞ্চোলি। সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু এবং তার ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যার পেছনে কি সত্যিই হাত রয়েছে সূরজ পাঞ্চোলির? সুশান্ত মারা যাওয়ার ঠিক এক দিন আগে কি রাতভর পার্টির আয়োজন করেছিলেন সূরজ? কারা উপস্থিত ছিলেন সেখানে?

বুধবার মহারাষ্ট্রের বিজেপি নেতা নারায়ণ রানের এই প্রশ্নে এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। যাকে নিয়ে এত জল্পনা, এত কথা, সেই সূরজ পাঞ্চোলিও মুখ খুললেন অবশেষে।

ঘটনার সূত্রপাত সুশান্তের মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর থেকেই।

আচমকাই ফেসবুকে ভাইরাল হয়ে যায় দিশা এবং সূরজের ‘সম্পর্ক’-র কথা। ইন্ডাস্ট্রির অনেকেই দাবি করেন, দিশার গর্ভে সূরজের সন্তান ছিল। সূরজ তা অস্বীকার করায় আত্মহত্যা করেন দিশা।
আগুনে ঘি পড়ে যখন বুধবার নারায়ণ রানে এক সাংবাদিক সম্মেলনে জোরের সঙ্গে বলেন, গত ১৩ জুন সূরজের হাউস পার্টিতে রিয়া চক্রবর্তী-সহ উপস্থিত ছিলেন বলিউডের বেশ কয়েকজন ব্যক্তিত্ব।

এখানেই শেষ নয়। নাম জড়ায় শিবসেনা নেতা আদিত্য ঠাকরেরও। তাদের প্রত্যেককে যাতে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই দাবিও করেন নারায়ণ রানে। এর পরই মুখ খোলেন সূরজ।
এক সাক্ষাৎকারে সূরজের সাফ দাবি, এগুলো বাজে গুজব ছাড়া আর কিছুই নয়।

রানেকে তার প্রশ্ন,‘কী প্রমাণের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন ওই বিজেপি নেতা?’ক্ষোভের সঙ্গে তার বক্তব্য, ‘মুম্বাই পুলিশ জানে এই দুই মৃত্যুর সঙ্গে কোনও যোগাযোগ নেই আমার। কিন্তু তা সত্ত্বেও তারা কেন কিছু বলছে না? সুশান্তের পরিবার কি আমাকে নিয়ে কিছু বলেছে? ওর বোনেরা কি আমায় নিয়ে কিছু বলেছে?’ প্রশ্ন তার।
অবশ্য কাঠগড়ায় এর আগেও দাঁড়াতে হয়েছে সূরজকে। অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় নাম জড়িয়েছিল তার। জিয়ার তৎকালীন বয়ফ্রেন্ড সূরজের বিরুদ্ধে হয়েছিল মামলাও। যা আজও চলছে। সেই প্রসঙ্গে সূরজের বক্তব্য, ‘আমাকে বলির পাঁঠা বানানো খুব সোজা। ২১ বছর বয়স থেকে আদালতে যেতে হয়েছে আমাকে। সাত বছর হয়ে গিয়েছে, জিজ্ঞেস করুন কোর্টকে, আজ পর্যন্ত শুনানির একটি দিনও আমি বাদ দিয়েছি কিনা। অন্যদিকে রাবিয়া খান (জিয়া খানের মা) লন্ডনে বসে মিডিয়াকে বাইট দিচ্ছেন। মেয়ের জন্য যদি ওর এতটুকুও ভালোবাসা থাকত তবে শুনানির দিনগুলোতে উনি এভাবে অনুপস্থিত থাকতেন না। ’

তিনি বলেন, ‘সালমান স্যার আমায় লঞ্চ করেছিলেন। কিন্তু তার পর যে মুহূর্তে আমি ভাবলাম নিজের পায়ে দাঁড়াব, ঠিক তখনই জিয়ার আত্মহত্যা। আর আমাকে নিয়ে হাজারো লেখা, মিথ্যে অভিযোগ। সেসব সামলে নিয়ে আবার যেই ঘুরে দাঁড়াব ভাবলাম, তখন উড়ে এসে জুড়ে বসল দিশা এবং সুশান্তের মৃত্যু নিয়ে আমাকে জড়িয়ে এই সব কথা। ’ পাঞ্চোলির দাবি,‘আমি দিশাকে চিনি না। কোনওদিন ওর সঙ্গে দেখাই হয়নি আমার। ‘

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au