আইন আদালত

নির্ভয়ে ঈদের জামাতে অংশ নিবেন: র‌্যাব ডিজি

  • 5:27 pm - July 30, 2020
নির্ভয়ে ঈদের জামাতে অংশ নিবেন: র‌্যাব ডিজি

ঢাকা : ঈদের জামাতগুলোতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আপনারা নির্ভয়ে ঈদের জামাতে অংশ নেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

র‌্যাব ডিজি বলেন, গত ঈদের ন্যায় এবারও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে র‌্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া সার্বিকভাবে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। তাই দেশবাসীকে জানাতে চাই আপনারা নির্ভয়ে ঈদের জামাতে অংশ নিন। র‌্যাব নিরাপত্তার দায়িত্বে আছে।

ঈদের সময় বাসা-বাড়ি, ব্যাংক, মার্কেটসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চুরি-ডাকাতি বাড়ার আশঙ্কা থাকে। এবিষয়ে বিশেষ বিশেষ এলাকাগুলোতে র‌্যাবের নিয়মিত টহল বাড়ানো হয়েছে। ছুটি সময় র‌্যাবের উপস্থিতি দৃশমান থাকবে।

পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, পশুর হাটে প্রচুর লোকের সমাগম হয়। পশুর হাটে সবাই যেন শারীরিক দূরত্ব নিশ্চিত করে ক্রয়-বিক্রয় করেন সেজন্য হাট ইজাদারাদারকে পরামর্শ দিয়েছি। পশুর হাটে যাতে জালনোটের মাধ্যমে কেউ কাউকে প্রতারিত করতে না পারেন সেজন্য র‌্যাবের পক্ষ থেকে জালনোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া এবিষয়ে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া হাটে ছিনতাই, চুরি, অজ্ঞানপার্টির তৎপরতা যাতে না হয়, সেজন্য র‌্যাবের টহল টিম রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকামুখী পশুবহনকারী গাড়িতে চাঁদাবাজি রুখতে র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। সড়কে মহাসড়কে নিরাপত্তার জন্য র‌্যাবের টহল পরিচালিত হচ্ছে। হাটে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছি, তারা এখনও কোনো সমস্যার কথা বলেননি। এরপরও যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি দেখবো।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au