অর্থনীতি

ভারতীয় বোর্ডকে ক্ষতিপূরণ দিতে হবে ৪৮০০ কোটি রুপি

  • 1:15 pm - July 18, 2020
ভারতীয় বোর্ডকে ক্ষতিপূরণ দিতে হবে ৪৮০০ কোটি রুপি

ক্রীড়া: আইপিএল থেকে ডেকান চার্জার্সকে অন্যায়ভাবে ২০১২ সালে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যে কারণে ঐ সময় সংস্থাটির বিরুদ্ধে মামলা করেছিল হায়দরাবাদ ভিত্তিক মিডিয়া গ্রুপ ডিসিএইচএল।

শুক্রবার আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। যে কারণে সংস্থাটিকে ৪৮০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান। তবে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিটিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ফ্র্যাঞ্চাইজি মালিকরা মুম্বাই হাইকোর্টে বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে। কিন্তু সেই মামলা তোয়াক্কা না করে মাসখানেকের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করে আইপিএল গভর্নিং কাউন্সিল। যা জিতে নেয় সান নেটওয়ার্ক। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ দলটি সান নেটওয়ার্কের মালিকানাধীন। ওদিকে আইপিএলে জায়গা হারিয়ে ছাড় দেয়ার পক্ষপাতি ছিল না ডেকান চার্জার্স। পরবর্তীতে হাইকোর্ট দুই পক্ষের সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিকে ঠাক্কারকে নিযুক্ত করে। আট বছর পর শুক্রবার এই মামলায় জয়ী হলো ডিসিএইচএল।

ইকোনমিক টাইমসকে বিসিসিআইয়ের অন্তবর্তী প্রধান নির্বাহী হেমাঙ্গ আমিন জানান, রায়ের কপি হাতে পাওয়ার পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এরআগে ২০১২ সালে ডিসিএইচএল ১০০ কোটি রুপির ব্যাংক গ্যারান্টি বিসিসিআইকে দিতে ব্যর্থ হয়েছিল। মূলত এর প্রেক্ষিতেই আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয় ডেকান চার্জার্সকে। যা কোনভাবেই মানতে পারেনি দলটি। যে কারণে মামলা করেছিল। শেষ পর্যন্ত দীর্ঘ সময় রায়ে জিতল। এজন্য ক্ষতিপূরণও পাচ্ছে ২০০৯ সালের আইপিএল চ্যাম্পিয়নরা।

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au