জাতীয়

ত্রিশালের কাঠালবাসীর মুখ উজ্জ্বল করতে চায় মেধাবী ছাত্র শরীফ

  • 12:37 pm - July 18, 2020
ত্রিশালের কাঠালবাসীর মুখ উজ্জ্বল করতে চায় মেধাবী ছাত্র শরীফ

আরিফ রববানী, (ময়মনসিংহ): জীবনের অগ্রগতি ও নিজেকে প্রতিষ্ঠিত করার প্রথম পরীক্ষা ২০২০সালের এসএস সি তে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে প্রশংসায় ভাসছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ও ভাগ্যবান শিক্ষার্থী শরীফ আহমাদ।

উপজেলা ভিত্তিক রচনা প্রতিযোগিতা-২০২০এ অংশ গ্রহন করেও প্রথম স্থান অধিকার করেন উপজেলা কাঠাল ইউনিয়নের ধলাইমান গ্রামের সিরাজুল ইসলামের সন্তান শরীফ আহমাদ।

গত ২০১৯ সালে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু কে নিয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা২০১৯ এ অংশ গ্রহন করলে সেখানেও প্রথম স্থান অর্জন করে শরীফ। এছাড়াও কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কউট গ্রুপে SPL হিসাবে কৃতিত্বের সাথে ৪বৎসর দায়িত্ব পালন করছেন তিনি।

ব্যবসায়ী বাবার এই মেধাবী ছেলেকে নিয়ে ইতোমধ্যেই এলাকায় আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের গণমানুষের প্রশংসায় ভাসছেন শরীফ আহমাদ।

বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন, ছড়া,কবিতা,রচনাসহ বিভিন্ন লেখালেখির অভ্যাস রয়েছে। সুযোগ পেলেই যে কোন বিষয় নিয়ে কবিতা ও রচনা লেখায় তার মেধার কারণে তাকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সকলে অত্যন্ত পছন্দ করে। সবার প্রত্যাশা শরীফ আহমাদ একদিন বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। সে পথেই হাঁটছেন শরীফ।

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু কে নিয়ে রচনা প্রতিযোগিতায় ও গত ২০১৯ সালে উপজেলা ভিত্তিক রচনা প্রতিযোগিতায় শরীফের অংশ গ্রহনে জয়ের ব্যাপারে অনেকের কাছে অসম্ভব মনে হলেও ফলাফল দেখে খুশী হন সবাই। শরীফ প্রথম হবে সেটা কখনো কেউ না ভাবলেও ফলাফলে অভাক করে দিয়েছেন সবাইকে। ফলাফলের পর থেকেই আত্মীয় আর বন্ধুরা তাকে শুভকামনা জানাতে লাগলেন। খুবই ভালো লেগেছে সকলের কাছে। শরীফের মা মজিদা খাতুন একজন গৃহিণী। মা-বাবা দুজনই তাঁকে সারাক্ষণ উৎসাহ দিয়ে থাকেন। নিজের চেষ্টা আর পরিশ্রম ও মা বাবার দোয়ায় এবং এলাকাবাসীর সহযোগীতায় এই সব ফলাফল সম্ভব হয়েছে বলে জানালেন শরীফ আহমাদ ।

শরীফ বলেন, আমাদের দেশে পড়াশোনা শেষে অনেকে দেশের বাইরে চলে যায়। আমি চাই দেশেই থাকবো, ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশে থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। দেশের জন্য কাজ করতে ডাক্তার হওয়া একটি ভালো প্ল্যাটফর্ম।
তিনি বলেন, এই সাফল্য পেতে লেগে থাকতে হবে, একটা গাইডলাইন তৈরি করে এগোতে হবে। তাহলেই লক্ষ্যে পৌঁছানো যাবে।

শরীফের মেধা আছে তাই অনেকেই তাকে নিয়ে গর্ব করে লিখছেন, সমাজে ভেদাভেদ তৈরির অপচেষ্টাকারীদের জন্য শরীফ অনন্য উদাহরণ। পোশাক ও বর্ণ সাম্প্রদায়িকদের চোখ খুলবে শরীফ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au