অর্থনীতি

বাংলাদেশি পণ্য নিচ্ছে না ভারত, নষ্ট হচ্ছে রফতানি সামগ্রী

  • 12:14 pm - July 02, 2020
বাংলাদেশি পণ্য নিচ্ছে না ভারত, নষ্ট হচ্ছে রফতানি সামগ্রী

বেনাপোল : অঘোষিতভাবে ভারত বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ না করার প্রতিবাদে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন। বাংলাদেশি পণ্য গ্রহণ না করা পর্যন্ত ভারতের সব পণ্য গ্রহণ বন্ধ থাকবে। বেনাপোল চেকপোস্ট এলাকায় ভারতে রফতানি পণ্যের গাড়ি দাঁড়িয়ে থাকায় রোদ-বৃষ্টিতে ভিজে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া গত ৩ মাসে ভারতের সাথে রফতানি বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে ২ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) দ্বিতীয় দিনের মতো ব্যবসায়ী সংগঠনগুলো ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। এতে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শতশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে বেনাপোলের ওপারে ভারতের পেট্রোপোল বন্দরে।

জানা গেছে, বেনাপোল বন্দরে আটকা পড়েছে ৫০০ ট্রাক রফতানি বোঝাই পণ্য। গত তিন মাস ধরে এসব ট্রাক আটকে আছে বেনাপোল বন্দরে। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর গত ৭ জুন বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য চালু হলেও বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ করতে অনীহা প্রকাশ করে ভারত। ভারত সরকার ও সেদেশের ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বাংলাদেশে রফতানির অনুমতি দিলেও বাংলাদেশি রফতানি পণ্য ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছেনা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন জানান, ভারত আমদানি পণ্য দিলেও তারা বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ করছে না। ফলে বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন ভারত থেকে আসা আমদানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চলমান পরিস্থিতি নিয়ে বেনাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো স্থানীয় সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে জরুরি সভা হয়।

এদিকে, বৃহস্পতিবার ভারত থেকে কোন আমাদানি পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি। বাংলাদেশি রফতানি পণ্য ভারতে ঢুকতে না পেরে মোটা অংকের ট্রাক ডেমারেজ গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানি কারকদের।

বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, আজ দ্বিতীয় দিনের মত আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে ভারত থেকে। বন্দর ব্যবহারকারী সংগঠন গুলো বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ না করার প্রতিবাদে গতকাল থেকে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দেয়। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে কাজকর্ম চলছে স্বাভাবিক।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর মামুন কবীর তরফদার জানান, বাংলাদেশি রফতানি পণ্য ভারত গ্রহণ না করার প্রতিবাদে বাংলাদেশি বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন গতকাল থেকে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। বন্দর থেকে পণ্য ডেলিভারী অব্যাহত আছে। ওপারে শতশত আমদানি পণ্য বোঝাই ট্রাক আটকে আছে যত্রতত্র। বেনাপোল বন্দর এলাকায় ৪/৫’শ রফতানি পণ্য বোঝাই ট্রাক আটকে আছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au