রাজনীতি

এমপি হতে মোসাদকে পাশে চায় হিরো আলম নিজস্ব প্রতিবেদক

  • 4:14 am - September 24, 2023

নিজস্ব প্রতিবেদক:  নাম তার আশরাফুল হোসেন আলম; কিন্তু মানুষ এই ইউটিউবারকে চেনে হিরো আলম নামে। এই ব্যক্তি কোনো না কোনো কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় আলোচনায় থাকেন। রাজনীতিতে জড়িয়েছেন কয়েক বছর আগে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিয়েছেন একাধিকবার। যদিও তিনি কোনোবারই জয়ের দেখা পাননি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে এমপি হতে চান। তাই তিনি আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সান্নিধ্য লাভের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি।

জানা গেছে, মোসাদের সঙ্গে যোগাযোগ করতে তিনি সখ্য গড়ার চেষ্টা করছেন আলোচিত চরিত্র শিপন কুমার বসুর সঙ্গে। এই শিপন কুমার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে পরিচিত মেন্দি এন সাফাদির ঘনিষ্ঠ। তবে হিরো আলমের দাবি, শিপন কুমারের সঙ্গে আগামী নির্বাচনে এমপি হওয়ার ইচ্ছার বিষয় প্রকাশ করলেও আন্তর্জাতিক সাহায্য চাওয়া নিয়ে কোনো কথা হয়নি।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মেন্দি এন সাফাদির নাম আলোচনায় আসে ২০১৬ সালে।

মোসাদের এজেন্ট হিসেবে সবাই তাকে চেনেন। যদিও তিনি নিজেকে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা এবং সাফাদি ফাউন্ডেশনের কর্ণধার পরিচয় দেন। সে সময় সাফাদির পাশাপাশি আরেকটি নামও বেশ আলোচনায় আসে—সেটি হচ্ছে শিপন কুমার বসু। ফেসবুকে তার পরিচয় দেওয়া আছে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে।

২০১৬ সালে ভারতের আগ্রায় একটি অনুষ্ঠানে অংশ নিতে ভারতে আসেন সাফাদি। ওই সময় শিপন কুমারের মধ্যস্থতায় সাফাদির সঙ্গে বৈঠক করেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আওয়ামী লীগ সরকার উৎখাতে ইসরায়েলিদের সঙ্গে আঁতাত করতেই ওই বৈঠক হয়েছিল। সাফাদির সঙ্গে সাক্ষাতের খবর প্রকাশ হওয়ার পর ওই বছরের ১৫ মে আসলামকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এক বছর পর তিনি জামিনে মুক্তি পান। পরে তার বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলাসহ একাধিক মামলা হয়। বর্তমানে তিনি কারাগারে।

সম্প্রতি গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের সঙ্গে সাফাদির বৈঠকের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এই দুটি নাম আবারও আলোচনায় আসে। নুর প্রথমে সাফাদির সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাফাদির বৈঠকের বিষয়টি উঠে আসে।

কথিত আছে, বাংলাদেশের সঙ্গে সাফাদির যোগাযোগের সূত্র বাংলাদেশি নাগরিক শিপন কুমার। তিনি বাংলাদেশের নাগরিক হলেও বেশিরভাগ সময় থাকেন কলকাতায়। সাফাদি সেন্টারের ফেসবুক পেজে শিপনের সঙ্গে মেন্দি এন সাফাদির অনেক ছবি রয়েছে। তিনি এক ভিডিও বার্তায় শিপনকে তার মুখপাত্র হিসেবে ঘোষণাও দেন। তবে চলতি বছরের ৭ এপ্রিল তিনি ফেসবুকে আরেকটি পোস্টে বলেন, সাম্প্রতিক বছরগুলোয় শিপন আমার নাম ভাঙিয়ে ব্যবসায়ী ও রাজনীতিকদের কাছে থেকে টাকা নিয়েছে। এ সম্পর্কে আমি কিছু জানি না এবং আমি এসবের সঙ্গে সম্পৃক্ত নই। আমি সবাইকে সতর্ক করতে চাই, আমার পক্ষ হয়ে কথা বলার জন্য আমি কাউকে দায়িত্ব দিইনি। আশা করি, উপযুক্ত লোকজন দিয়ে আমি বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে সক্ষম হব এবং পরিবর্তন আনব।

হিরো আলমের বিষয়ে কালবেলার এই প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করেন শিপন কুমারে সঙ্গে। এরপর তিনি ফোনে কালবেলাকে বলেন, হিরো আলম আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তিনি যখন দুবাইয়ে আরাভ খানের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখান থেকেও আমাকে একাধিকবার ফোন দিয়েছিলেন।

হিরো আলম কী চান—জানতে চাইলে শিপন কুমার বলেন, উনি সামনের নির্বাচনে এমপি হতে চান। তার মতে, আমার সঙ্গে ভারত সরকার, ইসরায়েলের মোসাদ এবং জাতিসংঘের ভালো সম্পর্ক রয়েছে। তাকে যেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। আওয়ামী লীগ, বিএনপি কিংবা যে কোনো দল থেকে যেন নমিনেশন পাইয়ে দেওয়া হয়। হিরো আলম আমাকে বলেছে, দাদা আপনিই শেষ ভরসা। তবে আমি তাকে নমিনেশন দেওয়ার নিশ্চয়তার বিষয়ে কিছু বলিনি। আমি কেবল তাকে শুভকামনা জানিয়েছি।

এসব বিষয়ে জানতে চাইলে হিরো আলম কালবেলাকে বলেন, শিপন কুমারের সঙ্গে আমার একবার কথা হয়েছে। তাকে আমি ভালো করে চিনি না। আমার অফিসে একজন লোক এসেছিলেন। ওই লোককেও আমি ভালো করে চিনি না। তিনি এসে বললেন শিপন কুমারের সঙ্গে কথা বলার জন্য। পরে আমি কথা বলি। বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে তিনি জানতে চেয়েছেন আমার পরবর্তী ইচ্ছা কী। আমি বলেছি, আমার একটাই ইচ্ছা—সেটি হচ্ছে এমপি হওয়া। শুধু এতটুকুই বলেছি। শিপন কুমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, না না, এমন কিছু বলিনি। এটা তিনি এক লাইন বাড়িয়ে বলেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au