রাজনীতি

রোডমার্চেই ভোটচোর সরকারের পতন ঘটবে: যুবদল সভাপতি

  • 4:42 pm - September 23, 2023

ঝালকাঠি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আমরা রাজপথে নেমেছি, এখান থেকে ফিরে যাব না। এই চলমান রোডমার্চেই সরকারের পতন ঘটিয়েই আমরা ফিরে যাব।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঝালকাঠিতে রোডমার্চ কর্মসূচির ২য় পথসভায় তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় বরিশাল বেলস পার্ক থেকে এই রোড মার্চ শুরু হয়। রোডমার্চটি ঝালকাঠি হয়ে পিরোজপুরে গিয়ে শেষ হবে।

টুকু বলেন, ‘এই সরকার আমাদের ভোটের অধিকার হরন করেছে। এইবার নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়, এ সরকার কাউকে ভোট দিতে দেয় না। সেজন্য আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারকে পরাজিত করতে হবে। একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যাবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘আজকে আমাদের যে একদফার আন্দোলন সেই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এই আন্দোলনের সফলতা আসতে আর বেশি সময় নাই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ভোটচোর, স্বৈরাচার, অবৈধ, অনির্বাচিত শেখ হাসিনাকে বিদায় দেয়ার জন্য। বাংলাদেশের মানুষ ভোটচোরকে ধরার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ভোটচোরদের সময় শেষ, জনগণের বাংলাদেশ। ’

যুবদল সভাপতি আরও বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’

পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন নান্নু, হারুনুর রশিদ শিশির, কামরুজ্জামান দুলাল, এড. তসলিম উদ্দীন, যুগ্ম সাধারন-সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সাবেক যুগ্ম সম্পাদক রেজা পাহালবি মাসুম, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, সহ ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কেএম মুসাব্বির সাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, কামরুজ্জামান নান্নু, মিজানুর রহমান সুমন, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, ঝালকাঠি জেলা যুবদলের সভাপতি মো শামীম তালুকদার প্রমুখ।

রোডমার্চ শেষে পিরোজপুর শেয়ালকাঁটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au