ঢাকা: খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দাযিত্ব পেয়েছেন পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোজাম্মেল হক।
রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) থেকে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
মোজাম্মেল হক বলেন, আমাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া আমি সরকার প্রধান, পুলিশ প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেসঙ্গে আমি যেন আমার দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করি। আশা করি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে আমি যথেষ্ট সজাগ থাকবো।