জাতীয়

ইসির ‘সফলতায় সন্তুষ্ট’ রাষ্ট্রপতি : ইসি হাবিব

  • 1:49 pm - June 19, 2023

ঢাকা: কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের নির্বাচন পরিচালনার ‘সফলতায়’ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান কমিশনের সৌজন্য সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

নতুন রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান কমিশনের সাথে এটিই ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ।

এর আগে বঙ্গভবনে দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন সাক্ষাৎ করেন।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘আমরা রাস্ট্রপতিকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করার জন্য গিয়েছিলাম। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।’

কাজী হাবিবুল আউয়াল কমিশনের ১৬ মাসের কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা কয়টা নির্বাচন পরিচালনা করেছি এবং কীভাবে করেছি এবং আমাদের যে সাকসেস স্টোরি, সেটাও উনাকে বলেছি। মহামান্য রাষ্ট্রপতি তাতে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

এ কমিশনের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ছয় শতাধিক নির্বাচন করেছে তারা।

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হতে যাচ্ছে। বুধবার রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন রয়েছে।

রাষ্ট্রপতি জাতীয় নির্বাচন নিয়ে কোনো দিক-নির্দেশনা দিয়েছেন কি এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au