অর্থনীতি

ব্যাংক ঋণে ভ্যাটের তথ্য দাখিলের নির্দেশনা বাতিল

  • 4:26 pm - July 01, 2020
ব্যাংক ঋণে ভ্যাটের তথ্য দাখিলের নির্দেশনা বাতিল

ঢাকা: ব্যাংকের ঋণ প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে মূল্য সংযোজন করের (ভ্যাট) তথ্য বাধ্যতামূলক করার বিষয়ে জারিকৃত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কভিড-১৯ অতিমারির সময়ে করদাতাগন ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনরূপ যেন সমস্যার সম্মুখীন না হন এবং সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ক্ষতিগ্রস্তরা সহজে পেতে পারেন সেটি নিশ্চিত করতে ঋণ গ্রহণকারীর ভ্যাট তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

ঋণ প্রস্তাবের সঙ্গে ভ্যাট তথ্য দাখিল করার জন্য গত ১৮ জুন জারিকৃত নির্দেশনাটি বাতিল করা হয়েছে মর্মে ভ্যাট নিরীক্ষা,গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আজ কেন্দ্রিয় ব্যাংককে একটি পত্র পাঠিয়েছে।

এ বিষয়ে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুশফিকুর রহমান মঙ্গলবার বলেন, অভ্যন্তরীন রাজস্ব সংগ্রহ বৃদ্ধির কৌশল হিসেবে করদাতাদের ভ্যাট দাখিলপত্রে প্রদর্শিত ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্যাদির সঠিক যাচাই কার্যক্রমের অংশ হিসেবে আর্থিক হিসাব বিবরণী বা নিরীক্ষা প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। কিন্তু দেশে বিদ্যমান করোনা অতিমারির মধ্যে অর্থনীতির চাকা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগে জারিকৃত ওই নির্দেশনা প্রতিপালন করতে গিয়ে করদাতারা যেন কোনরূপ সমস্যার সম্মুখীন না হন, সেজন্য নির্দেশনাটি বাতিল করা হলো।

এর পাশাপাশি করোনা প্রার্দুভাব মোকাবেলায় সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেটি যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজে পেতে পারে তা নিশ্চিত করার বিষয়টিও আমরা বিবেচনায় নিয়েছি বলে তিনি জানান।

মুশফিকুর রহমান বলেন, এনবিআরের নির্দেশনাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে কোন কোন ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। কিন্তু আমরা মনে করি দেশের ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতিশীলতা ফিরিয়ে আনতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন জরুরি। তাই এই নির্দেশনার কারণে কেউ যেন ঋণ থেকে বঞ্চিত না হন, সেজন্য ওই নির্দেশনাটি বাতিল করা হলো।

তবে অডিটের মাধ্যমে ব্যাংকে দাখিলকৃত তথ্যাদি যাচাইয়ে এনবিআরের যে চলমান কার্যক্রম সেটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৮ জুন এনবিআর বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য যে নির্দেশনা জারি করে, তাতে বলা হয় গ্রাহক ঋণের আবেদন করলে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে ‘অতিরিক্ত’ হিসেবে ভ্যাট রিটার্নের তথ্য যাচাই-বাছাই করতে হবে। অর্থাৎ ব্যাংক ঋণ অনুমোদনে ভ্যাটের তথ্য বাধ্যতামূলক করা হয়।

রাজস্ব ফাঁকি দেয়ার জন্য অনেক প্রতিষ্ঠান একাধিক অডিট রিপোর্ট করে। মূলত রাজস্ব ফাঁকি রোধে এনবিআর ভ্যাট তথ্য দাখিলের নির্দেশনাটি জারি করে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au